Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গো-মাংস নিয়ে যাচ্ছে সন্দেহে পিটিয়ে খুন বিহারে

গো-মাংস নিয়ে যাচ্ছে, নিছক এই সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হল বিহারের সিওয়ান জেলায়। গ্রেফতার গ্রাম পঞ্চায়েত প্রধান সহ ৩।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও স্বঘোষিত গোরক্ষকদের তাণ্ডব বিহারের(Bihar) মাটিতে। গো-মাংস নিয়ে যাচ্ছে(Suspicion Of Carrying Beef), নিছক এই সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন(Mob Lynching) করা হল বিহারের সিওয়ান(Siwan) জেলায়। এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান(Panchayat Pradhan) সহ ৩জনকে গ্রেফতার করেছে। ওই খুনের ঘটনায় জড়িত এমন আরও ২জনের সন্ধান শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাটনা থেকে ১১০কিমি দূরে সিওয়ান জেলার যোগিয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম নাসিম কুরেশি। তাঁর বয়স ৫৬ বছর। বাড়ি যোগিয়ার পাশেই থাকা হাসানপুর গ্রামে।

আরও পড়ুন মোদির মুখ পোড়াচ্ছে Double Engine, মান রাখল মমতার বাংলা

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নাসিম ও তাঁর ভাইপো ফিরোজ আহমেদ কুরেশি সাইকেল চালিয়ে কাজের হায়গা থেকে বাড়ি ফিরছিলেন। যোগিয়া গ্রামে তাঁদের পথ আটকে দাঁড়ায় ওই গ্রামেরই কিছু মাতব্বর। সেই সময় ফিরোজ পালিয়ে আসতে সক্ষম হলেও নাসিমকে ধরে রড, বাঁশ, লাঠি দিয়ে মারতে থাকেন ওই মাতব্বররা। তারা নাসিমের বিরুদ্ধে অভিযোগ তোলে যে সে গো-মাংস নিয়ে যাচ্ছে। যদিও পুলিশের দাবি, ঘটনার পরে সেই ধরনের কিছুই পাওয়া যায়নি। ফিরোজও পুলিশকে জানিয়েছে তাঁরা সেরকম কিছুই সঙ্গে নিয়ে যায়নি। গণপিটুনিতে অচেতন নাসিমকে পুলিশ গিয়ে উদ্ধার করে তাঁকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন অভিষেকের ডায়মন্ড পাচ্ছে রাজ্য পুলিশের প্রথম Traffic Training School

এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৩জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১জন সুশীল সিং স্থানীয় রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। গ্রেফতার করা হয়েছে তার দুই চ্যালা রবি শাহ ও উজ্জ্বল শর্মাকে। আরও ২জন অভিযুক্তের সন্ধান শুরু করেছে পুলিশ। অভিযোগ এরাই পিটিয়ে খুন করেছে নাসিমকে আর সেটাও নেহাত সন্দেহের জেরে যে সে গো-মাংস নিয়ে যাচ্ছে। বস্তুত মোদির(Narendra Modi) শাসনকালে প্রতি মাসে দেশের কোনও না কোনও প্রান্তে এভাবেই পিটিয়ে খুন করে দেওয়া হচ্ছে সংখ্যালঘু সমাজের কোনও না কোনও মানুষকে। অথচ এই গণপিটুনি ঠেকাতে কিছুই করছে না মোদি সরকার(Modi Government)।

gfhg gfhgfhg

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

0:00