Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সিনেমায় সুযোগ করে দেব’,টোপ দিয়ে মহিলাকে লাগাতার ধর্ষণ! মুম্বইয়ে গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘এই জায়গায় আসুন,সিনেমায় সুযোগ করে দেওয়া হবে’ টোপ দিয়ে এক মহিলাকে লাগাতার ধর্ষণের ঘটনা ঘটল মুম্বইয়ে।ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে অভিযুক্তকে।ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের থানে এলাকায়।সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ‘নির্যাতিতা’কে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে ওই অভিযুক্তের বিরুদ্ধে। এই ঘটনায় এক মহিলা সহ ৩ জনকে বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তরুণী।

ওই নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, কাজের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে বহুবার ঘনিষ্ঠ হন ওই যুবক। নানা সময়ে নানা জায়গায় তাঁকে ডেকে নিয়ে গিয়ে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই যুবক।বাধা দিতে গেলে সিনেমায় সুযোগ করে দেওয়া হবে না বলে হুমকিও দেওয়া হত। বারবার কাজের প্রতিশ্রুতি দিয়ে তাঁর ঘনিষ্ঠ হন ওই যুবক।

প্রথমে তাঁকে সিঙ্গাপুরের বাড়িতে নিয়ে গিয়েছিলেন ওই যুবক।সেখানে মদ খাইয়ে বেঁহুশ করা হয় ওই তরুণীকে। এরপর প্রথম বার তাঁকে ধর্ষণ করা হয়। সেই ভিডিয়োও ফোনে রেকর্ড করেন ওই যুবক। মুখ খুললে ওই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল করা হবে বলে জানায় অভিযুক্ত। তার পর মুম্বই-সহ নানা জায়গায় হোটেলে ডেকে তাঁকে যৌন হেনস্থা করেন ওই যুবক। বাধা দিলে তার তাঁর স্বামী এবং মেয়েকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন ওই যুবক। অবশেষে মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী।

নির্যাতিতার বয়স ৩৪ বছর। অভিনয় জগতে কেরিয়ার গড়ার ইচ্ছে ছিল তার। এক বান্ধবীর মাধ্যমে মূল অভিযুক্তের সঙ্গে তাঁর আলাপ। ওই বান্ধবী তাকে জানিয়েছিলেন, বিনোদন জগতে ওঠা বসা এমন এক ব্যক্তির সঙ্গে তাঁর আলাপ রয়েছে। তাঁকে বলে কাজের সুযোগ পাইয়ে দেবেন। কিন্তু গত তিন বছর ধরে লাগাতার ধর্ষণ করেন ওই মহিলাকে।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00