Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি, জনস্বার্থে মামলা খারিজ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু প্রাণপাত করেছেন, তাঁকে সম্মান দিতে তাই কঠিন পরিশ্রম করা উচিত। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় ছুটি  ঘোষণা সংক্রান্ত আবেদন খারিজ করে এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এর আগে একাধিকবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির জন্মদিনে ছুটির দাবি জানিয়েছিলেন কেন্দ্রের কাছে। একই দাবি তুলেছিলেন আরও অনেকেই। কিন্তু এই আবেদনের ভিত্তিতে হওয়া এক জনস্বার্থ মামলা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।

শুনানির শুরুতে আবেদনকারী আইনজীবী কে কে রমেশকে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেন্দ্রের, সুপ্রিম কোর্টে এমন আবেদন অর্থহীন। এই মামলার সওয়াল-জবাবে সময় ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি বলেন, ‘জনস্বার্থ মামলাকে হাতিয়ার করে আপনারা ছেলেখেলা করছেন। সাম্প্রতিককালে এই ধরনের ঘটনা প্রচুর দেখা যাচ্ছে। আদালতে আসার আগে একবার অন্তত ভাবুন, আদালতের কাজ কী। আপনি নিজেও একজন আইনজীবী। আদালতকে আরও গুরুত্ব ও সম্মান দিন’। জবাবে আইনজীবী রমেশ বলেন, ‘আমরা শিশুদিবস পালন করছি, বুদ্ধজয়ন্তীও পালন হয়। তাহলে নেতাজির জন্মদিন এভাবে হবে না কেন’?

আইনজীবীর এই সওয়ালে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘স্বাধীনতার জন্য ওঁর অবদান তো সবাই জানেন। দেশকে মুক্ত করতে উনি কত পরিশ্রম করেছেন, তাও সবাই জানে্ন। তাই নেতাজির জন্মদিন পালন করার শ্রেষ্ঠ উপায় হল ওঁর মতো পরিশ্রম করা’। প্রধান বিচারপতির এই মন্তব্যের দু’টি ব্যাখ্যা সামনে আসছে। এক পক্ষের মন্তব্য, নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়েই এমন পর্যবেক্ষণ তাঁর। অপর পক্ষের বক্তব্য, তাহলে মহাত্মা গান্ধীর জন্মদিনেই বা কেন জাতীয় ছুটি থাকবে? সেদিনও তো কঠিন পরিশ্রম করে সম্মান জানানো উচিত জাতির জনককে। 

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00