Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমুলের পরে দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, লিটার প্রতি কত টাকা বাড়ল দাম?

Share:

নিজস্ব প্রতিনিধি : আমুলের পর এবার দাম বাড়ল মাদার ডেয়ারির দুধের। রাজধানী দিল্লিতে লিটার প্রতি দুধের দাম ২ টাকা বাড়ল। সোমবার থেকেই দুধের এই বর্ধিত দাম কার্যকর হয়েছে। দুধের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর চাপ বাড়ল বলেই ওয়াকিবহাল মহলের মত।

দুই টাকা দাম বৃদ্ধির ফলে ফুল ক্রীম দুধের দাম হল লিটার প্রতি ৬৮ টাকা, টোনড দুধের দাম দাঁড়াল লিটার প্রতি ৫৬ টাকা। ডবল টোনড দুধের দাম হল লিটার প্রতি ৫০ টাকা। একইসঙ্গে বাফেলো মিল্কের দাম দাঁড়াল লিটার প্রতি ৭২ টাকা। কাউ মিল্কের দাম হল লিটার প্রতি ৫৮ টাকা। পাশাপাশি টোকেন দুধের দাম বেড়ে হল লিটার প্রতি ৫৪ টাকা। মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে, উৎপাদনের খরচ বেড়ে যাওয়ার কারণেই উৎপাদনকারীদের কথা মাথায় রেখে দুধের দাম বাড়াতে হল। পাশাপাশি সংস্থার তরফে জানানো হয়েছে, দিল্লিতে যেহেতু গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছে, তার প্রভাব পড়েছে দুধ উৎপাদনে।

জানা গিয়েছে, প্রতিদিন রাজধানী দিল্লিতে ৩৫ লক্ষ লিটার দুধ বিক্রি হয় মাদার ডেয়ারির। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শেষ বার মাদার ডেয়ারি দুধের দাম বেড়েছিল। গত এক বছরের বেশি সময় ধরে দুধের দাম বাড়েনি। এর আগে গত রবিবার আমুলের দুধের দাম বাড়ানো হয়েছিল। গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে জানানো হয়েছিল, আমুলের দুধের দাম লিটার প্রতি দুই টাকা বাড়ল।

 

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00