Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপিতে নাম লেখালেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ভারতের কিংবদন্তী ক্রিকেটারদের রাজনীতিতে যোগদান নতুন কিছু নয়। কীর্তি আজাদ, মহম্মদ আজহারউদ্দিন, গৌতম গম্ভীর, হরভজন সিংয়ের মতো প্রাক্তন তারকা ক্রিকেটাররা বাইশ গজের পাশাপাশি রাজনীতির পিচে নতুন ইনিংস শুরু করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন রবীন্দ্র জাদেজা। তবে বাকিদের তুলনায় তাঁর রাজনীতিতে যোগ খানিকটা ব্যতিক্রমী। কেননা, বাকিরা ক্রিকেট থেকে অবসরের পরেই রাজনৈতিক ইনিংস শুরু করেছিলেন। আর জাদেজা ভারতীয় দলের সদস্য হিসাবে থাকাকালীনই রাজনীতিতে যোগ দিলেন। অর্থা‍ৎ জাদেজার হাত ধরে ভারতীয় ক্রিকেটে রাজনীতির অনুপ্রবেশ ঘটল।

দীর্ঘদিন ধরেই বিজেপির সক্রিয় ও কট্টর সমর্থক হিসাবে পরিচিত রবীন্দ্র জাদেজা। গুজরাতের জামনগরের বাসিন্দা ক্রিকেটারের স্ত্রী রিভাভা জাদেজা বিজেপির টিকিটে বিধায়ক হিসাবে নির্বাচিতও হয়েছেন। স্ত্রীর পাশাপাশি গুজরাত বিধানসভা ভোটে দাঁড়ানো বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারও চালিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এমনকি লোকসভা ভোটেও ফের নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে চেয়ে সরব হয়েছিলেন। ফলে চর্চা শুরু হয়েছিল, স্ত্রীর দেখানো পথে হেঁটেই রাজনীতিতে যোগ দিতে পারেন জাদেজা।

সেই জল্পনাই সত্যি হয়েছে। বিজেপিতে যোগ দিয়েছেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার। ইতিমধ্যেই সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিজেপি। সেই সদস্য সংগ্রহ অভিযানেই বিজেপির সদস্যপদ নিয়েছেন রবীন্দ্র জাদেজা। স্বামীর রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি সমাজমাধ্যমে ঘোষণা করেছেন জামনগরের বিজেপি বিধায়ক রিভাভা জাদেজা।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

এই ফুলগুলি দিয়ে পুজো করলে প্রসন্ন হন গণপতি

0:00