Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অমিল শববাহী গাড়ি, মৃত দুই বছরের ভাইকে কোলে করে বাড়ির পথে দাদা

হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগপত: একে সৎ মায়ের অত্যাচার। অন্যদিকে, হাসপাতালে অমিল শববাহী গাড়ি। উপায়হীন ১০ বছরের দাদা তাঁর মৃত দুই বছরের ভাইকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ির পথে রওনা করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মর্মন্তুদ দৃশ্য, যা দেখে নেট নাগরিকেরাদের একাংশের চোখে জল। তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের আর্জি জানিয়েছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কালা কুমারকে চলন্ত গাড়ির সামনে ফেলে দেয় তাঁর সৎমা সীতা। চলন্ত গাড়ির সামনে ছুঁড়ে ফেলার দুই বছরের কালা কুমার খিদে আর তেষ্টার চোটে নাগাড়ে কেঁদে চলছিল। কান্না বন্ধ করতে সীতা তাঁকে চলন্ত গাড়ির সামে ছুঁড়ে ফেলে। গাড়ির ধাক্কায় রীতিমতো জখম হয় দুই বছরের শিশু। প্রত্যক্ষদর্শীর থেকে খবর পেয়ে পুলিশ দুই বছরের যুবককে হাসপাতালে ভর্তি করে। ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যে শিশুটির মৃত্যু হয়। কালা কুমারের দাদা এবং বাবা বাড়ি এসে শোনে সীতার কুকর্মের কথা। হাসপাতালে পৌঁছে বাবা ও দাদা তাঁর খোঁজ শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। অস্বাভাবিক রক্তক্ষরণের ফলেই শিশুটিকে বাঁচানো যায়নি।

মর্গ থেকে বাবা-বড় ছেলে মিলে দেহ বাইরে নিয়ে এসে শববাহী গাড়ির খোঁজ শুরু করে। হাসপাতালে একটিও গাড়ি না থাকায় তারা মৃতদেহটিকে প্লাস্টিকে মুড়িয়ে বাড়ির পথে রওনা দেয়। দাদা দুই হাতে ধরে রেখেছিল দুই বছরের ভাইয়ের।

সোশ্যাল মিডিয়ায় ওই দৃশ্য ভাইরাল হলে নেটিজেনরা রীতিমতো ক্ষোভে ফুঁসতে শুরু করেছে। 

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

এই ফুলগুলি দিয়ে পুজো করলে প্রসন্ন হন গণপতি

0:00