Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিজাব মামলা গড়াল উচ্চতর বেঞ্চে, স্কুল-কলেজের সামনে নিষিদ্ধ জমায়েত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কর্ণাটকের হিজাব মামলা গড়াল উচ্চতর বেঞ্চে। বুধবারও এই মামলার শুনানিতে কোনও রায় দিতে পারল না কর্ণাটক হাইকোর্ট। মঙ্গলবারের পরে আজ অর্থাৎ বুধবারও এই মামলার শুনানি ছিল হাইকোর্টে। কিন্তু বিচারপতি কৃষ্ণা দিক্ষিত এই মামলায় কোনও রায় না দিয়ে মামলাটিকে উচ্চতর বেঞ্চে পাঠিয়েছেন বলে খবর। অর্থাৎ আগামী দিনে এই মামলাকে কেন্দ্র করে যে আরও বিস্তর জলঘোলা হতে চলেছে বুধবারের রায়ের পরে তা এক প্রকার স্পষ্ট।

অন্যদিকে জানা যাচ্ছে হিজাব মামলাকে কেন্দ্র করে দক্ষিণের এই রাজ্যের স্কুলে স্কুলে যে বিক্ষোভ, আন্দোলন চলছে সেই আন্দোলন রুখতে বুধবার রাজ্য পুলিশের তরফ থকে ঘোষণা করা হয়েছে যে আগামী ২ সপ্তাহ কর্ণাটকের কোনও স্কুল, কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ মিটার এলাকার মধ্যে কোনও বিক্ষোভ কিংবা আন্দোলন প্রদর্শন করা যাবে না। এই বিক্ষোভের জেরেই গতকাল অর্থাৎ মঙ্গলবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী ৩ দিনের জন্য রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। 

এদিনের এই হিজাব মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা দিক্ষিত মন্তব্য করেন, বিষয়টি অবিলম্বে বিবেচনার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির সামনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই বিষয়টিকে দেখার জন্য জরুরী আবেদন করা হয়েছে।’ বিচারপতি দীক্ষিত আরও বলেন, ‘এই মামলায় ওঠা প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশ্নগুলি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। আদালত তাই বিবেচনা করে দেখছে যে এই বিষয়ে একটি বৃহত্তর বেঞ্চ গঠন করা যেতে পারে কিনা। আর সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যই এই মামলার যাবতীয় কাগজপত্র রয়েছে সেগুলি প্রধান বিচারপতির কাছে পাঠানো হচ্ছে। 

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

0:00