Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তেলেঙ্গানায় রাস্তার কুকুরের কামড়ে মৃত্যু চার মাসের ফুটপাতবাসী শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি: পেটের জ্বালায় চার মাসের শিশুকে রাস্তার পাশের ফুটপাতে রেখেই কাজে বেরিয়েছিলেন মা-বাবা। ছোট্ট একরত্তি শিশু আপন মনেই ঘুমোচ্ছিল। আচমকাই সাক্ষা‍ৎ যমদূতের মতো কুঁড়েঘরে হানা দিল রাস্তার একদল কুকুর। তার পরে শিশুটির কপাল ও মুখে  একের পর এক কামড় বসাতে থাকে কুকুরগুলি। ছোট্ট শিশুটি নিজেকে বাঁচাতে পারেনি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে একরত্তি শিশুকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি। বেশ কয়েকদিন জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার বিকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

ভয়াবহ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের শেখপেটে। সোমবার পুলিশ জানিয়েছে, গত ৮ ডিসেম্বর ফুটপাতে নিজেদের অস্থায়ী ছাউনিতে একটি ছোট্ট চৌকির উপরে চার মাসের শিশু সন্তানকে রেখে কাজে বেরিয়ে গিয়েছিলেন বাবা-মা। আচমকাই ওই কুঁড়েঘরে ঢুকে ছোট্ট চৌকির উপরে শোয়ানো চার মাসের এক রত্তি শিশুর কপাল ও মুখ লক্ষ্য করে কামড়াতে থাকে তিনটি রাস্তার কুকুর। ছোট্ট শিশুর গোঙানি শুনে এগিয়ে আসে পড়শিরা। কোনও ক্রমে হিংস্র কুকুরদের কবল থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত শিশুটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালান চিকি‍ৎসকরাও। কিন্তু ব্যর্থ হন।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের অম্বারপেটে রাস্তার কুকুরদের হিংস্র আক্রমণের বলি হয়েছিল চার বছরের এক শিশু। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল ভয়ঙ্কর ঘটনা। তাতে দেখা গিয়েছিল, বছর চারেকের শিশুটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আচমকা তিনটি পথকুকুর এসে ঘিরে ধরে তাকে। চিৎকার করতে করতে শিশুটি ছুটে পালানোর চেষ্টা করে। কিন্তু একটি কুকুর তার পোশাক কেড়ে ধরে। টাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে তাকে কামড়াতে শুরু করে কুকুরগুলি। আরও তিনটি বাচ্চা কুকুর এসে সেই দলে যোগ দেয়। ক্রমাগত কামড়ে শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই রাস্তায় ছটফট করতে করতেই তার মৃত্যু হয়।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00