Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিভি বন্ধ করায় শাশুড়ির আঙুলে কামড় বউয়ের, স্বামীকে থাপ্পড়

থানায় অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, থানে:  মন দিয়ে ছেলে এবং ছেলের বউ টিভি দেখছিলেন। শাশুড়ি ব্যস্ত ছিল বাড়ির পুজোয়। গান গাইতে গাইতে সন্ধ্যাআরতি করছিলেন। টিভির আওয়াজ ছিল বেশ জোরে। শাশুড়ির অভিযোগ তেমনই। বউকে বেশ কয়েকবার তিনি টিভির আওয়াজ একটু কমাতে বলে। শাশুড়ির কথায় পাত্তা না দিয়ে বউ দিব্বি সিরিয়াল দেখতে ব্যস্ত। শাশুড়ি রেগে ঠাকুরঘর থেকে বেরিয়ে সোজা চলে যায় ছেলে-বউমার ঘরে। এক ঝটকায় বন্ধ করে দেয় টিভির সুইচ। ঘর ছেড়ে শাশুড়ি বেরিয়ে যেতে ব্যস্ত। আচমকাই শাশুড়ির তিন আঙুলে দাঁতের কামড় বসিয়ে দেয় তাঁর ছেলে বউ।

বিছানা থেকে তড়াক করে লাফ মেরে ছেলে তাঁর মাকে বউয়ের হাত থেকে ছাড়িয়ে নিতে গেলে তাকে বউয়ের সপাটে চড় খেতে হয়েছে। আর সেই চড়ের চোটে স্বামীর মাথা বনবন করে ঘুরতে শুরু করে। শাশুড়ি থানায় গিয়ে ছেলের বউয়ের বিরুদ্ধে অভিযোগ জানায়। খবর পেয়ে পুলিশ ওই পরিবারকে ডেকে পাঠিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে। পুলিশ সূত্রে খবর বিবাদ আপাতত মিটে গিয়েছে।

ছেলের বউয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ৬০ বছরের ব্রুশালী কুলকার্নি। দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অন্যান্য দিনের মতো তিন পুজো করছিলেন। গাইছিলেন ভজন। আর গিন্নি, তাঁর বয়ান অনুযায়ী, ওই সময়ে টিভি চালিয়ে সিরিয়াল দেখে। টিভি চলে খুব জোরে। বউকে এই নিয়ে বেশ কয়েকবার তাঁর অসুবিধের কথা জানান। গতকাল সেটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাওয়ায় ঠাকুরঘর থেকে উঠে টিভির সুইচ বন্ধ করে দিলে বউ তাঁর তিন আঙুলে কামড় দেয়। তবে আঘাত গুরুতর নয়, প্রাপ্তি এটুকুই।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

0:00