Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আল্লাহ দেখছেন কাকে ভোট দিচ্ছেন’, কর্ণাটকে বেফাঁস মন্তব্য কংগ্রেস নেতার

জমায়েতে তিনি বলেন, ‘আল্লাহ দেখছেন বিধানসভা নির্বাচনে কাকে ভোট দেবেন।’

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ধর্মীয় তাস খেলতে পিছপা হচ্ছে না কোনও পক্ষ। আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তার আগে সে রাজ্যের বিদারে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচারে ভাষণ দেওয়ার সময় ধর্মীয় তাস খেললেন বিদারের বিধায়ক ও কংগ্রেস প্রার্থী রহিম খান। জমায়েতে তিনি বলেন, ‘আল্লাহ দেখছেন বিধানসভা নির্বাচনে কাকে ভোট দেবেন।’

বুধবার বিদার বিধানসভা এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষের উদ্দেশে ভাষণ দেন কংগ্রেস প্রার্থী রহিম খান। ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ছদ্মবেশে টাকা দিয়ে কেউ কেউ ভোট কেনার চেষ্টা করছে। তাই ভোটারদের বিবেক বিক্রি না করার আহ্বান জানান তিনি। ভাষণের সময় বিদারের বিধায়ক বলেন, ‘আল্লাহ আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন আপনি ভোট দেওয়ার সময় কার জন্য বোতাম টিপেছিলেন। তিনি দেখবেন আপনি বিবেকবান ব্যক্তিকে নির্বাচনে সমর্থন দিয়েছেন কি না। একজন ছদ্মবেশী ভোট কেনার জন্য নির্বাচনে নেমেছে। ইসলাম কি আপনাকে আপনার ভোট বিক্রি করতে শেখায়?’

কংগ্রেস প্রার্থী আরও বলেন, তাঁর জয় নিশ্চিত করতে সকল সম্প্রদায়ের সমর্থন প্রয়োজন হবে। পাশাপাশি তিনি বলেন, টাডা-র চেয়েও বিপজ্জনক একটি আইন আনার চেষ্টা করছে বিজেপি। গেরুয়া শিবির এই আইন এনে নিরপরাধ মুসলিম মানুষকে বন্দি করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন রহিম খান।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00