Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বারো তলা থেকে স্ত্রী-তিন বছরের মেয়েকে নিয়ে ঝাঁপ পুলিশকর্মীর

দেহতিনটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্ত্রী এবং শিশুকন্যাকে নিয়ে বহুতল থেকে ঝাঁপ দিলেন এক পুলিশ কন্সটেবল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃতেরা হলেন কন্সটেবল কুলদীপসিং যাদব, তাঁর স্ত্রী ঋদ্ধি। শিশুকন্যার পরিচয় এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। পুলিশ তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। দেহতিনটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

বহুতলের বাসিন্দারের বয়ান অনুয়ায়ী, কন্সটেবল কুলদীপসিং যাদবের সঙ্গে তাঁর স্ত্রীর মাঝেমধ্যেই নানা বিষয়ে অশান্তি হত। মৃত কন্সটেবলের বোনও পুলিশকে একই কথা জানিয়েছেন। তবে অশান্তির জন্য পুলিশকর্মী এত বড়ো সিদ্ধান্ত নেবেন, সেটা ভাবতেই পারছে না তাঁর পরিবারের সদস্যরা।

আত্মহত্যার ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত দেড়টা থেকে পৌনে দুটোর মধ্যে। এদিন সকালে বহুতলের যে সব বাসিন্দা নিচে থাকেন, তারা জানান, মাঝ রাতে তারা অদ্ভূত কিছু শব্দ শুনতে পেয়েছিলেন। ওপর থেকে ভারী কিছু পড়লে যেমন শব্দ হয়, সেই ধরনের শব্দ। বহুতলের এক বাসিন্দা সকালে উঠে দেখেন মেঝেতে থেঁৎলে পড়ে রয়েছে তিনটি দেহ।

এক বাসিন্দার বয়ান অনুযায়ী, প্রথমে স্ত্রী ঋদ্ধি বহুতল থেকে লাফ দেন। পরে তিন মাসের শিশুকন্যাকে নিয়ে আত্মঘাতী হয় কুলদীপ সিং। পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছয়। কন্সটেবলের ফ্ল্যাটের উল্টোদিকে থাকা এক বাসিন্দা জানিয়েছেন, মঙ্গলবার রাতে দম্পতিদের মধ্যে কথা কাটাকাটি হয়।পরে অবশ্য তাদের গলার আওয়াজ শোনা যায়নি। ধরে নিয়েছিলেন, তারা ঘুমোচ্ছেন। সকালে উঠে শোনেন আত্মহত্যার খবর।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

0:00