Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টি হলেই জল পড়ে ক্লাসরুমে, পডু়য়ারা মাথা ঢাকে ছাতা দিয়ে

বেশ কয়েকটি ক্লাসরুমের অবস্থা ভয়াবহ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  বাইরে বৃষ্টি। কিন্তু ক্লাসরুমে পড়ুয়াদের মাথায় ছাতা। কারণ, ফুটো ছাদ দিয়ে টপটপ করে পড়ুয়াদের মাথায় জল পড়ে। গত ১১ অগাস্ট এই ধরনের একটি স্কুলের খবর পাওয়া গিয়েছিল। আর দুই সপ্তাহ বাদে খবর পাওয়া গেল আরও একটি স্কুলের। এই স্কুল গাজীপুর শহরের। বৃষ্টি হলে মাথা ঢাকতে ছাতা খোলে জয়দেবপুর জকী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। যারা ছাতা নিয়ে আসতে ভুলে যায়, বা বাড়িতে একটাই ছাতা রয়েছে, তারা স্কুলে নিয়ে আসে পলিথিন।

স্কুলের ছাদই শুধু ফুটো নয়। স্কুলের ১৫টি শ্রেণিকক্ষের মধ্যে প্রায় নয়টির অবস্থা জরাজীর্ণ। এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই ক্লাস করতে হয় ৯৫৭ জন পড়ুয়াকে। ক্লাস নেন ১৭ জন শিক্ষক।

স্কুল প্রতিষ্ঠা হয় ১৯২৩ সালে। আর স্কুল জাতীয়করণ হয় ১৯৭৩ সালে। ক্লাস সিক্সের ছাত্রী খদিজা জানিয়েছে, ক্লাসরুমের ছাদের অবস্থা খুব খারাপ। ভাঙা সিলিং। বৃষ্টি শুরু হলেই ছাদের ফুটো দিয়ে টুপ টুপ করে জল পড়তে শুরু করে। ঘণ্টা খানেকের  মধ্যে মেঝেতে জল জমে যায়। ক্লাস ফাইভের ছাত্রী মহম্মদ জাহাঙ্গির আলম জানিয়েছে, কোনও কোনও শ্রেণিকক্ষের ছাদে ও দেওয়ালে ফাটল রয়েছে। স্কুলবাড়ির অবস্থা ভালো নয়। বৃষ্টি হলে মাথা বাঁচাতে ক্লাসরুমের মধ্যে হয় ছাতা খুলতে হয় না হলে মাথা ঢাকতে হয় পলিথিন দিয়ে।      

প্রধান শিক্ষক মাহবুবা রহমান বলেন, “স্কুল এ গ্রেডের হলেও ভালো ক্লাসরুম নেই। অফিস কক্ষ বাদে স্কুলের ১৫টি ক্লাসরুমের মধ্যে ছয়টি ভালো। বাকিগুলো পাঠদানের অনুপযোগী।এই ব্যাপারে বিভিন্ন সময় জেলা শিক্ষা দফতর, মন্ত্রী সাংসদদের কাছে আবেদন করা হলেও ফল মেলেনি।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

এই ফুলগুলি দিয়ে পুজো করলে প্রসন্ন হন গণপতি

0:00