Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বজনপোষণের দায়ে ছেলে-মেয়েসহ উপাচার্যের নয় আত্মীয়ের নিয়োগ বাতিলের নির্দেশ

শুধু উপাচার্যের নিকট আত্মীয়দের নিয়োগই বাতিল করা হয়নি, একইসঙ্গে ৭৩ জন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াও স্থগিত রাখা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্বজনপোষণের অভিযোগে দীর্ঘদিন ধরেই বিদ্ধ হয়েছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (Khulna Agricultural University) উপাচার্য (Vice-Chancellor) শহীদুর রহমান খান (Shahidur Rahman Khan)। এবার অনিয়মের দায়ে উপচার্যের ছেলে-মেয়েসহ নয় আত্মীয়ের নিয়োগ বাতিলের নির্দেশ দিল শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (University Grant Commission) তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের (Education ministry) এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন। শুধু উপাচার্যের নিকট আত্মীয়দের নিয়োগই বাতিল করা হয়নি, একইসঙ্গে ৭৩ জন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াও স্থগিত রাখা হয়েছে। যদিও ছেলের-মেয়েসহ নয় আত্মীয়ের নিয়োগ বাতিল নিয়ে কোনও মন্তব্য করেননি শহীদুর রহমান খান।

সোমবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই স্বজনপোষণে জড়িয়ে পড়েন শহীদুর রহমান খান (Shahidur Rahman Khan)। নিজের ক্ষমতাবলে ছেলেকে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার এবং মেয়েকে শিক্ষক পদে নিয়োগ করেন। এমনকী নিজের স্ত্রীকেও সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগের চেষ্টা করেন। সেই সঙ্গে নিজের ভাইপো সহ আরও বেশ কয়েকজনকে নিয়োগ করেন। ওই নিয়োগ নিয়ের তীব্র আপত্তি জানান শিক্ষকদের একাংশ। অভিযোগ জমা পড়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে। উপাচার্যের (Shahidur Rahman Khan) স্বজনপোষণ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়গুলির নিয়ামক সংস্থা।

ওই তদন্তে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছেলে-মেয়েসহ নয় আত্মীয়ের অন্যায়ভাবে চাকরিও পাওয়ার বিষয়টি উঠে আসে। তার পরেই শিক্ষা মন্ত্রণালয়কে ওই নিয়োগ বাতিলের জন্য সুপারিশ পাঠায় ইউজিসি। সেই সুপারিশের প্রেক্ষিতেই শহীদুর রহমান খানের আত্মীয়দের চাকরি বাতিল করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। উল্লেখ্য আগামী ১১ সেপ্টেম্বর উপাচার্যের পদ থেকে অবসর নিচ্ছেন শহীদুর রহমান খান (Shahidur Rahman Khan)। তার কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে যথেষ্টই অস্বস্তিতে পড়েছেন তিনি।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00