Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় সুরকার ইলাইয়ারাজা, পিটি ঊষা

বুধবার রাতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে এ কথা জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রপতির মনোনীত সদস্য ( President Nominated Member) হিসেবে এবার রাজ্যসভায় (Rajya Sabha) পা রাখছেন দক্ষিণের প্রখ্যাত সুরকার (Iconic Composer) ইলাইয়ারাজা (Ilaiyaraaja) ও ‘সোনার মেয়ে’ পি টি ঊষা (P T Usha)। তাঁদের সঙ্গেই সংসদের উচ্চকক্ষে পা রাখতে চলেছেন বিশিষ্ট সমাজকর্মী ও ধর্মস্থল মন্দিরের প্রশাসক বীরেন্দ্র হেগড়ে (Veerendra Heggade) এবং প্রখ্যাত চিত্রনাট্যকার বি বিজয়েন্দ্র প্রসাদ ( noted screen writer V Vijayendra Prasad)। বুধবার রাতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) টুইট করে এ কথা জানিয়েছেন। সেই সঙ্গে রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ায় সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজা (Ilaiyaraaja) ও সোনার মেয়ে পি টি ঊষাকে (P T Usha) অভিন্দন জানিয়েছেন।

সংসদের উচ্চকক্ষে রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা ১২। যদিও বর্তমানে সাতটির মতো আসন শূন্য রয়েছে। ওই শূন্য আসনে কারা মনোনীত হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। গত মে মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ করার পরেই জল্পনা চলছিল মহারাজ কিংবা তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে পাঠাতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। যদিও রাজনীতিতে আসার জল্পনা উড়িয়ে দিয়েছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়।

এদিন রাতে আচমকাই রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে দক্ষিণের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজা ও পি টি উষার নাম ঘোষণা করা হয়। সেই সঙ্গে দক্ষিণের আরও দুই বিশিষ্ট জনকে নিয়ে আসা হয়েছে। এদিন দক্ষিণের চার বিশিষ্টকে নিয়ে আসার পিছনে বিজেপি শীর্ষ নেতৃত্বের বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।  

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00