Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধর্মীয় অনুষ্ঠান থাকলেও ভোটের হার ভাল, বললেন পার্থ

এদিন সাংবাদিকদের সামনে পার্থ বলেন, ধর্মীয় অনুষ্ঠানের সময় এখন। তাতেও বালি ও আসানসোল কেন্দ্রের উপনির্বাচনে ভাল ভোট পড়েছে।

Share:

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন মিটতেই সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। ভোট (Vote) ভাল হয়েছে বলে দাবি করেন পার্থ। দুই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয় হবে বলেও প্রত্যয় প্রকাশ করেন পার্থ। সেই সঙ্গে তিনি জানান, দুই কেন্দ্রে ভোটের শতাংশ। এদিন তিনি ও ফিরহাদ প্রতিক্রিয়া দেন এসএসসি প্রসঙ্গেও।

এদিন সাংবাদিক বৈঠকে পার্থ বলেন, ভোট ভাল হয়েছে। এরপরেই ইভিএম- এর ত্রুটি প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন পার্থ। বলেন, তীব্র গরমে ইভিএম খারাপ হয়ে গিয়েছিল বেশ কিছু কেন্দ্রে। এরপরেই তৃণমূলের মহাসচিব জানান, বালিগঞ্জে ৪১.১০ শতাংশ ভোট পড়েছে। আসানশোলে ভোটের হার ৬৪.০৩ শতাংশ বলেও জানান পার্থ। এদিন সাংবাদিকদের সামনে পার্থ বলেন, ধর্মীয় অনুষ্ঠানের সময় এখন। তাতেও বালি ও আসানসোল কেন্দ্রের উপনির্বাচনে ভাল ভোট পড়েছে। ফিরহাদ বলেন, রমজান মাসের কারণে আসানসোলে ভোটের হার কম। উপনির্বাচন নিয়ে মানুষের উন্মাদনা কম থাকে এমনিতেও।

এরপরেই পার্থ ( partha Chattopadhay) অভিযোগ করেন, এই দুই কেন্দ্রে ভোটকে কেন্দ্র করে প্ররোচনা দিয়েছিল বিজেপি। সেই প্ররোচনা সত্ত্বেও ভোট দিয়েছেন মানুষ। বলেন, দুই কেন্দ্রেই বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল। সকল ভোটদাতাদের শুভেচ্ছাও জানান পার্থ। এদিন পার্থকে এসএসসি (SSC) বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিচার বিভাগীয় বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। ফিরহাদ বলেন, আইন আইনের মতো চলবে। তিনি ও পার্থ দলের একনিষ্ঠ কর্মী। আদালতের আওতায় এই মামলা রয়েছে। এর বেশি আর কিছু বলতে চান না।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00