Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাকরিহারাদের প্রতি সহানুভূতিশীল সরকার, ফের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল চাকরিহারা শিক্ষকরা। সোমবারের মধ্যে আলোচনায় বসতে বলা হয়েছিল। সেই নিয়ে একাধিক চিঠিও লিখেছেন তাঁরা। এই প্রসঙ্গে রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন, চাকরিহারা শিক্ষকদের চিঠি পেয়েছেন। কিন্তু নতুন করে কেন আলোচনায় বসতে চাওয়া হয়েছে সেই বিষয়ে চিঠিতে কোন উল্লেখ নেই।

তিনি আরও বলেছেন, আরো দু আড়াই হাজার শিক্ষক রয়েছে, তাঁরা সম্পূর্ণভাবে সরকারের সঙ্গে সহযোগিতা করছেন। শিক্ষকদের একাংশ আইনি লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছে। তাঁরা সকলেই সরকারের কথার ওপর ভরসা রাখছে। সকল চাকরিহারাদের ওপরেই সরকার সহানুভূতিশীল। চাকরিহারারা চিঠিতে উল্লেখ করেননি কেন দেখা করতে চাইছেন তাঁরা। তিনি নিজে একাধিকবার চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেছেন। আলোচনায় বসতে চাইলে নির্দিষ্ট কারণ উল্লেখ করে চিঠি লেখার আবেদন করেছেন শিক্ষামন্ত্রীর। মঙ্গলবার শিক্ষা দফতরের তরফ থেকে নিশ্চয়ই যোগাযোগ করা হবে। তিনি স্পষ্ট জানিয়েছেন, চাকরিহারাদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা হয়েছে। যদি নতুন করে বসতে চান, তাহলে সঠিকভাবে চিঠি লিখুন। দফতরের তরফ থেকে নিশ্চয়ই কেউ যোগাযোগ করা হবে।

চাকরিহারা শিক্ষকরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, নতুন করে পরীক্ষা হওয়ার কথা। মামলা করে সেই পরীক্ষা কেউ বাতিল করতে চাইছেন? আইনি পথেই লড়াই চলছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তাই এখনই কোনও নেতিবাচক ভাবনার দরকার নেই। কোনও নেতিবাচক কথায় বিশ্বাস না করে সরকারের উপর ভরসা রাখার কথাই বলেছেন শিক্ষামন্ত্রী।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00