Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দোকান থেকে  কোটি কোটি টাকার সোনা লুট, মাথায় হাত মালিকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গয়নার দোকানে বড়সড় ডাকাতি। মহারাষ্ট্রের থানেতে একটি গয়নার দোকানে আচমকাই হানা দেয় দুই  দুষ্কৃতী। এরপরেই তারা দোকান থেকে প্রায় ৭ কোটি টাকার সোনার গয়না চুরি করে পালিয়ে যায়।  থানে রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত একটি দোকানে মঙ্গলবার রাত দেড়টা থেকে ভোর ৪টার মধ্যে এই ডাকাতির ঘটনাটি ঘটেছে বলে খবর। স্বাভাবিক ভাবেই দোকানে ডাকাতির খবর জানতে পেরেই মাথায় হাত পড়েছে মালিকের।

এই প্রসঙ্গে থানে পুলিশের তরফে জানান হয়েছে, ডাকাতি করার জন্য প্রথমে দোকানের একতলার সিঁড়ির দরজার তালা ভাঙেন দুষ্কৃতীরা । তারপর দোকানের  শাটার খুলে ভিতরে প্রবেশ করে দেদার চলে লুট। প্রায় ৬.৫ কেজি গয়না চুরি করে পালিয়ে যায় । যার বাজার মূল্য আনুমানিক ৭ কোটি টাকা। তবে এখন পর্যন্ত কোন  দুস্ক্রতিকেই  আটক করেনি পুলিশ । তাদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

দোকানের মধ্যে কোন সিসিটিভি ক্যামেরা ছিল না বলে খবর। তাই দুষ্কৃতীদের খুঁজতে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকে। আর তাতেই দোকানের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কীভাবে নিরাপত্তাহীন ভাবে দোকানের মধ্যে দামী গয়না রেখেছিলেন মালিক ? এই বিষয় নিয়ে পুলিশ ইতিমধ্যেই দোকান মালিককে  জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে । দায়ের হয়েছে  অজ্ঞাত অপরাধীদের বিরুদ্ধে মামলা ।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00