Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এগিয়ে আসছে কী লোকসভা নির্বাচন, EVM’র পরীক্ষা শুরু ১ অগস্ট থেকে

জাতীয় নির্বাচন কমিশন আগামী ১ অগস্ট থেকে সব EVM ও VVPAT পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে। প্রশ্ন উঠেছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের বাদল অধিবেশনেই কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার সংসদে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিল আনছে। সেই আবহেই প্রশ্ন উঠে গেল, লোকসভা নির্বাচন(General Election 2024) কী এগিয়ে আসছে? সেই প্রশ্ন ওঠার মূলে রয়েছে একটি নির্দেশিকা। আগামী ১ অগস্ট থেকে বাংলার বুকে শুরু হয়ে যাচ্ছে EVM পরীক্ষার কাজ। সেই ঘটনাকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবেই দেখা হচ্ছে। এ রাজ্যে সম্ভাব্য বুথের সংখ্যা এবং কত সংখ্যক EVM পরীক্ষা করতে হবে, তার প্রাথমিক হিসেব জেলায় জেলায় পাঠানো হয়েছে। পুজোর আগে এই EVM পরীক্ষার কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন(ECI)।  

আরও পড়ুন নওশাদের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ, শুরু তদন্ত

কমিশন জেলায় জেলায় যে তথ্য পাঠিয়েছে, তাতে প্রাথমিকভাবে ৮০ হাজার ৯০৯টি বুথের কথা উল্লেখ করা হয়েছে। পৃথকভাবে পরীক্ষা করা হবে Ballot Unit ও Control Unit। দেখা হবে VVPATও। পরিসংখ্যান অনুযায়ী, ১ লক্ষ ৩৯ হাজার ৫৭টি Ballot Unit অর্থাৎ যেখানে ভোটাররা ভোটদান করেন তা পরীক্ষা করবেন আধিকারিকরা। ১ লক্ষ ১৪ হাজার ৯৯৪টি Control Unit যা কিনা প্রিসাইডিং অফিসারের নিয়ন্ত্রণে থাকে, তা ঠিক আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হবে। এছাড়া প্রায় দেড় লক্ষ VVPAT পরীক্ষা করা হবে। গোটা প্রক্রিয়া ৭ই অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। কয়েক মাস আগে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে জেলায় জেলায় কত EVM রয়েছে, সেগুলির কী হাল ইত্যাদি বিষয়ে নিয়ে বৈঠক হয়েছিল। এবার EVM পরীক্ষার নির্দেশ গেল জেলায় জেলায়।

আরও পড়ুন প্রভাবশালীরা কেন Dubai মুখী, খুঁজতে নামল ED

রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকের দাবি, এটা প্রথম ধাপের পরীক্ষা। এই প্রক্রিয়ার মাধ্যমে দেখে নেওয়া হবে মেশিনগুলি ঠিক আছে কি না। খারাপ মেশিনগুলি ফেরত পাঠানো হবে। গত বিধানসভা নির্বাচন থেকে একটি বুথে ১৪৫০ জন করে ভোটারের নিয়ম চালু করেছে কমিশন। তার চেয়ে বেশি হলে ওই বুথ ভেঙে দ্বিতীয় বা অক্সিলারি বুথ গঠন করা হয়েছে। সেই ফর্মুলা মেনে প্রাথমিকভাবে যে হিসেব করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ৪২টি লোকসভা কেন্দ্রে ৭৯,৫০১টি বুথ রয়েছে। অক্সিলারি বুথের সংখ্যা ১৪০৮।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00