Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হকার পিছু ভাড়া ২০০০ টাকা, সিদ্ধান্ত ফিরহাদের KMC’র

কলকাতা শহরে ব্যবসা করা হকারদের কাছ থেকে বছরে ২ হাজার টাকা করে কর নেওয়ার কথা ভাবছে পুরনিগম কর্তৃপক্ষ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঝুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হকার(Hawkers) পুনর্বাসনে বড় পদক্ষেপ কলকাতা পুরনিগম বা KMC। ব্যবসার অনুমোদনের জন্য হকার পিছু ভাড়া নির্দিষ্ট করে দিল ফিরহাদ হাকিমের(Firhad Hakim) বোর্ড। বৃহস্পতিবার কলকাতা(Kolkata) পুরনিগমে Town Vending কমিটির বৈঠক হয়। সেখানে ঠিক হয়েছে, এবার থেকে Certificate দেওয়ার পর শংসাপত্রের জন্য ৫০০ টাকা নেওয়া হবে ব্যবসায়ীদের কাছ থেকে। পাশাপাশি ব্যবসা চালানোর অনুমতির জন্য বছরে ২০০০ টাকা ভাড়া নেবে পুরনিগম কর্তৃপক্ষ। প্রতিবছর এই Certificate পুনর্নবীকরণ হবে। যার মানে প্রতি বছর এই ২০০০ টাকা করে KMC-কে দিতে হবে শহরের হকার ভাইদের।

আরও পড়ুন Online Audit Report জমা না-হলে, মিলবে না অনুদান

KMC সূত্যরে জানা গিয়েছে, আপাতত ১৯ জনকে Bar Code যুক্ত Certificate দেওয়া হবে। তারপর ২০১৫ সালে Hawker Survey-তে যাঁরা আবেদন জমা করেছিলেন তাঁদের আবেদন খতিয়ে দেখে ফের সমীক্ষা হবে। এরপর তাঁরাও Certificate পাবেন। আগামী এক সপ্তাহের মধ্যে Certificate বিলি হবে। তবে ভাড়া প্রসঙ্গে এখনও সরকারিভাবে কিছু জানায়নি পুরনিগম কর্তৃপক্ষ। হকার পুনর্বাসনের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘হকারদের Certificate of Vending দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা একটা বলিষ্ঠ পদক্ষেপ। হকারদের থেকে ফি নেওয়ার বিষয়টি মেয়র পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উঠবে। সেখানে অনুমোদন মেলার পর পদক্ষেপ করা হবে।’

আরও পড়ুন চিরকুটে হতো চাকরি, শ্বেতপত্র প্রকাশের ঘোষণা ব্রাত্যের

কলকাতা পুরনিগমের আধিকারিকদের একাংশের বক্তব্য, শহরে হাজার হাজার হকার রয়েছেন। তাঁদের থেকে বার্ষিক ফি পাওয়া গেলে পুরনিগমের রোজগার বাড়বে। যদিও প্রশ্ন রয়েছে প্রতিবছর ২০০০ টাকা করে কর হকার ভাইয়েরা দিতে পারবে কিনা তা নিয়ে। সূত্রে জানা গিয়েছে, এই বিষয়টি নিয়েই মূলত আলোচনা হবে মেয়র পরিষদের বৈঠকে। সেখানে টাকার অঙ্ক কমতেও পারে। আবার না কমলেও তা কিস্তিতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই কারণেই এই বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি। 

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00