বারাসতের সাংসদের আপ্ত সহায়কের ভুয়ো পরিচয়ের দায়ে পাকড়াও যুবক

নিজস্ব প্রতিনিধি, বারাসত: নাম পরিচয় বদলে কখনো পুলিশ পরিচয় দিয়ে আবার বারাসতের সাংসদের আপ্তসহায়ক এর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক প্রতারক । পুলিশ জানিয়েছে ধৃতের নাম শেখ মমতাজ আলি(Sk.Mamtaz Ali)।পুলিশ ও অভিযোগকারী সূত্রে জানা গিয়েছে, বারাসতের টালিখোলার বাসিন্দা তপন মজুমদার ও তার ভাই পাসপোর্ট সংক্রান্ত নথি জোগাড়ের খোঁজ করতে গিয়ে শেখ মমতাজ আলির খপ্পরে […]

জলমগ্ন বিধানসভা,  প্রবেশ করতে গিয়ে বেগ পেতে হল যোগীকে

নিজস্ব প্রতিনিধিঃ লখনউতে চলছে লাগাতার বৃষ্টি।  জলমগ্ন একাধিক এলাকা। আর তাতে কার্যত নাজেহাল অবস্থা আমজনতার। এই আবহে লখনউ বিধানসভার মধ্যে ঢুকে গেল জল ।  এরফলে এক হাঁটু জল নিয়ে বিধানসভা থেকে বের হচ্ছেন আধিকারিকরা। ইতিমধ্যেই জলমগ্ন বিধানসভার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে বিধানসভায় চলছে বাজেট অধিবেশন। এদিকে বিধানসভা চত্বরে জলাবদ্ধতার কারণে সমস্যায় পড়েছেন বিধায়ক […]

‘লাইট- ক্যামেরা –অ্যাকশন’  , জট কাটিয়ে টলি পাড়ায় শুরু শুটিং

নিজস্ব প্রতিনিধিঃ কাটল টলিপাড়ার অচলাবস্থা। সোমবার-মঙ্গলবার দু’দিন শুটিং বন্ধের পর  বুধবার থেকে শুরু হল শুটিং।  চেনা শব্দে পুরনো ছন্দে ফিরে এল টালিগঞ্জ৷ এদিন সকাল থেকেই জোর কদমে চলছে ‘মহালয়ে মহামায়া’ ওয়েব সিরিজের শ্যুটিং।  টলিপাড়ায় বুধবার দেখা গিয়েছে  কাঞ্চন মল্লিক, প্রসুন গাইন-সহ অন্যান্য শিল্পীদের। একথায়  শুটিং শুরু হওয়ায় খুশি সব পক্ষ।  মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে […]

প্রাণ ঝুঁকি নিয়ে বর্ষায় ভাগিরথী নদী দিয়ে নৌকাতে যাতায়াত করছেন গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি,কালিয়াচক: বর্ষা এলেই চিন্তা বাড়ায় বাঁশের সেতু। স্কুল, হাসপাতাল সহ নানা কাজের জন্য সাঁকো দিয়েই নিত্য যাতায়াত প্রায় তিন হাজার গ্রামবাসীর। তবে বর্ষা এলেই সাঁকো নিয়ে দুর্ভোগ বাড়ে। সাকো ভেঙে পড়ে নদীতে। এবছরও তার ব্যতিক্রমী হয়নি। মাঝ বরাবর হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছে এই বাঁশের সেতু। ফলে একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন মালদাহের কালিয়াচক(Kaliyachak) ২ নম্বর ব্লকের দক্ষিণ […]

বিদ্যাধরী নদীর তলদেশ দিয়ে জল প্রকল্পের কাজ করতে গিয়ে বড় ফাটল সেতুতে, আতঙ্ক এলাকায়

নিজস্ব প্রতিনিধি ,বসিরহাট: বিদ্যাধরী নদীর তলদেশ দিয়ে জল প্রকল্পের কাজ করতে গিয়ে বিপত্তি ফাটল সেতুতে আতঙ্ক এলাকায়।উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া বিদ্যাধরী সেতুর(Bidyadhori Bridge) ঘটনা। এলাকার একমাত্র যোগাযোগকারী বিদ্যাধরী নদীর এপার থেকে ওপারে জল জীবন মিশন প্রকল্পে পাইপ লাইনের জন্য বোরিং মেশিন দিয়ে কাজ শুরু হয়েছে দুমাস আগে। অভিযোগ বোরিং করতে গিয়ে ব্রীজের […]

‘আমরা অত্যন্ত চিন্তিত’, রাঙাপানিতে ফের রেল দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মমতা

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র দেড় মাস আগে দুর্ঘটনার কবলে পড়েছিল  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বুধবার সেই ফাঁসিদেওয়ার রাঙাপানিতে লাইনচ্যুত হল মালগাড়ি। এদিনের দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আজ আরও একবার রেল দুর্ঘটনা । মাত্র ছয় সপ্তাহ আগে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল রাঙাপানিতে। সেখানে আবারও রেল দুর্ঘটনা! যা ঘটছে, তা নিয়ে আমরা অত্যন্ত […]

জনপ্রিয়তায় ফের ট্রাম্পকে টেক্কা দিয়ে গেলেন কমলা

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: জো বাইডেনের ফের রাষ্ট্রপতি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত ডেমোক্র্যাটদের কাছে কার্যত শাপে বর হয়ে দাঁড়িয়েছে। কেননা, নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে যার লড়ার সম্ভাবনা উজ্জ্বল সেই কমলা হ্যারিসের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’ ও ‘ইপসোসের’ সর্বশেষ জনমত সমীক্ষায় রিপাবলিকান পার্টির প্রার্থী তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড […]

ফের রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা, ব্যাহত পরিষেবা

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র দেড় মাস আগে দুর্ঘটনার কবলে পড়েছিল  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বুধবার সেই ফাঁসিদেওয়ার রাঙাপানিতে লাইনচ্যুত হল মালগাড়ি। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে গিয়েছেন রেল আধিকারিকরা। জোর কদমে চলছে উদ্ধারকাজ। তবে এদিনের ঘটনার জেরে  আপ –ডাউন দুটি  লাইনে বন্ধ হয়েছে ট্রেন চলাচল। জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে।  দুটি ওয়াগন রেললাইন […]

Rameshwaram Temple: ভগবান রামের স্থাপিত রামেশ্বরমের অজানা কাহিনী জেনে নিন…

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: দেবকুল হোক বা অসুরকুল,  আর্য কিংবা অনার্য, উচ্চ বা নিচ হোক-সকলের দেবতা দেবাদিদেব মহেশ্বর। তিনি আদি, তিনিই অন্ত, তিনিই সর্বেশ্বর, তিনি অতীত আবার তিনিই ভবিষ্যৎ। পাশাপাশি শ্রী হরি হলেন জগৎ পালক। বলা ভাল যে, মহেশ্বর ও বিষ্ণু একই আত্মা, তাঁরা আসলে একে অপরের পরিপূরক। সমগ্র ভারতে পুণ্য তীর্থস্থান হিসেবে চার ধামকে প্রাধান্য দেওয়া […]

৮ অগস্ট থেকে ফের জেলা সফরে মমতা

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা ভোট মিটতেই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ অগস্ট থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর সফর। লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের ভালো ফল হওয়ায় ঝাড়গ্রাম দিয়েই  এবারের সফর শুরু  করছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি দুদিন ধাকবেন। জানা গিয়েছে, ৯ অগস্ট রয়েছে আদিবাসী দিবস।  সেই জন্যই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামকে বেছে নিয়েছেন। আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে ওইদিনের  অনুষ্ঠানে […]

আসছে Amazon Great Freedom Festival, নামী-দামী দামি ব্র্যান্ডের উপরে থাকছে বিপুল ছাড়

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবস উদযাপনে ই-কমার্স (E-commerce) জায়ান্ট Amazon তাদের অত্যন্ত প্রতীক্ষিত Great Freedom Festival Sale-এর প্রস্তুতি নিচ্ছে। যদিও সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে Amazon ইতিমধ্যেই যেসব পণ্যের উপর অফার থাকবে তার এক ঝলক দেখিয়ে দিয়েছে। যদি আপনি আপনার স্মার্টফোন আপগ্রেড করার কথা ভাবেন, তাহলে Amazon Great Freedom Festival আপনার জন্য পারফেক্ট সুযোগ […]

Delhi Metro:  পা থেকে চটি খুলে সহযাত্রীকে মার, মেট্রোতে হুলুস্থুল কাণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ আসন নিয়ে ঝামলা, হাতাহাতি থেকে শুরু করে রিলস বানানোর হরেক ঘটনা রয়েছে তালিকায়। প্রায়শই এমন ঘটনার জন্য শিরনামে উঠে আসে দিল্লির মেট্রোর নাম। আর নিমেষেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এই পরিস্থিতিতে দিল্লি  মেট্রোয় দেখা গেল এক অন্য চিত্র। ভিডিওতে দেখা গিয়েছে, আচমকাই এক ব্যক্তি নিজের চপ্পল দিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকা অন্য […]

হানিয়ার হত্যার বদলা নেওয়া হবে, ইজরায়েলকে হুমকি হামাসের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে নিজেরই বাসভবনে ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। বুধবার হামাসের তরফে এক বিবৃতিতে দলের রাজনৈতিক প্রধানের খুনের বদলা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। হামাস পরিচালিত ‘আল আকসা’ চ্যানেলে প্রচারিত এক সাক্ষা‍ৎকারে সংগঠনের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক বলেছেন, ‘কাপুরুষোচিত হামলা চালিয়ে ইসমাইল হানিয়াকে খুন […]

পর্যটকদের জন্য সুখবর! সপ্তাহান্তে মিলবে  মালদহ থেকে দিঘা যাওয়ার বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিনিধিঃ সমুদ্রের কথা বলতে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে দিঘার কথা। শনি-রবি ছুটি থাকলেই ব্যাগ গুছিয়ে বাঙালির অন্যতম প্রিয় ভ্রমণ স্থানে ছুটে যান অনেকেই। এই আবহে পর্যটকদের কথা ভেবে পূর্ব রেলের তরফে দেওয়া হল সুখবর। এবার থেকে মালদহ থেকে দিঘা যাওয়ার জন্য  সরাসরি মিলবে  ট্রেন পরিষেবা। শনিবার এবং রবিবার   মালদহ টাউন স্টেশন থেকেই দিঘা […]

কে এই ইসমাইল হানিয়া, যাকে খুন করে বদলা নিল ইজরায়েল?

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৩ সালের ৭ অক্টোবর। ইজরায়েলের রাজধানী তেল আবিব-সহ একাধিক শহরে অতর্কিতে হামলা চালিয়ে গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। ওই হামলার পরেই শুরু হয়ে যায় ইজরায়েল-ফিলিস্তিন প্রাণঘাতী লড়াই। ইজরায়েলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, হামাস প্রধান ইসমাইল হানিয়াকে খতম না করা পর্যন্ত লড়াই চলবে। অবশেষে মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে […]

নিজের ঘাঁটিতে আততায়ীদের হাতে নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে নিজেরই বাসভবনে আততায়ীদের হাতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। হামলায় তাঁর এক ব্যক্তিগত দেহরক্ষীও প্রাণ হারিয়েছেন। আজ বুধবার সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজি) পক্ষ তেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তবে ইসমাইল হানিয়ার উপরে কারা হামলা চালালেন, কীভাবে হামলা চালানো হল, তা নিয়ে বিস্তারিতভাবে কিছু জানা […]

সাত সকালেই ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধ যাত্রীদের, ব্যাহত পরিষেবা

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন ট্রেন ছাড়ে  দেরিতে। আর তাতে বেশ অসুবিধার মুখে পড়তে হয় নিত্য যাত্রীদের । এই আবহে বুধবার ডায়মন্ড হারবার স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন রেলযাত্রীরা। যার   জেরে ব্যাহত হয়েছে ডায়মন্ড হারবার-শিয়ালদা শাখার ট্রেন চলাচল।  বিক্ষোভরত যাত্রীদের দাবি, প্রতিদিন নির্ধারিত সময়ের পরে ট্রেন চলছে। এরফলে তাদের অফিস, স্কুল এবং কলেজে যেতে বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছে। […]

Wayanad Landslide: ওয়ানাডে মৃতের সংখ্যা ছাড়াল ১৫০, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিনিধিঃ ভূমিধসের জেরে ভয়াবহ পরিস্থিতি কেরলের ওয়ানাড জেলায়। মঙ্গলবার ভূমিধসের জেরে হু হু করে বেড়ে চলেছে নিহতের সংখ্যা। এখন পর্যন্ত  ১৫১ বাসিন্দা প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। তবে কতজন বাসিন্দা এখন নিখোঁজ রয়েছেন তা এখন স্পষ্ট নয়। কেরলে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে হাওয়া অফিসের তরফে জারি হয়েছে , বৃহস্পতিবার ভারী বৃষ্টির […]

Realme 13 Pro Series: ফটোগ্রাফির জাদু আর AI প্রযুক্তির মেলবন্ধন

ইন্দ্রজি‍ৎ রায়: ফটোগ্রাফিপ্রেমীদের জন্য সুখবর! Realme তাদের নতুন ফোন, Realme 13 Pro এবং Realme 13 Pro+ এর মাধ্যমে ফটোগ্রাফির জগতে নতুন মাত্রা যোগ করতে হাজির হল। এই দুটি স্মার্টফোনে রয়েছে সংস্থার  নতুন Hyperimage+ AI photography architecture। এটি কীভাবে কাজ করে? এই আর্কিটেকচারে ফ্ল্যাগশিপ মানের লেন্স, ডিভাইসের মধ্যেই থাকা AI imaging algorithms এবং ক্লাউড-ভিত্তিক AI image editing […]

DSLR ক্যামেরাকে টক্কর দিতে দুর্দান্ত ফিচার সমৃদ্ধ ক্যামেরা স্মার্টফোন নিয়ে আসছে Honor

নিজস্ব প্রতিনিধি: হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। Honor ব্র্যান্ড আবারও দেশীয় স্মার্টফোন বাজারে তোলপাড় ঘটাতে প্রস্তুত। এর আগে এক সপ্তাহেরও কম সময় আগেই Honor 200 এবং Honor 200 Pro লঞ্চ করে দেশের গ্রাহকদের মন জিতে নেওয়ার চেষ্টা করেছিল Honor, এবার তাদের নজর Honor Magic6 Pro-র দিকে। গত জানুয়ারি মাসে চিনে এবং ফেব্রুয়ারিতে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া […]

বুধবার ফের রাজপথে কোটা সংস্কার আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের কৌশল ব্যর্থ হল। ছয় সমন্বয়কারীরা আটকে হুমকির মুখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করিয়েছিল ঢাকা মহানগর পুলিশের কুখ্যাত গোয়েন্দা বিভাগ। কিন্তু ওই ঘোষণায় বিভ্রান্ত না হয়ে ফের রাজপথে নামার ডাক দিয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ বা ‘বিচারের জন্য পদযাত্রা’র ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ […]

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]