Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিট পরীক্ষায় দুর্নীতিতে সিবিআইয়ের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি : নিট পরীক্ষায় দুর্নীতি নিয়ে সিবিআইকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালতের এই বিষয়ে পর্যবেক্ষণ, গত ৫ মে-এর পরীক্ষায় যদি গোপনীয়তা ভঙ্গ হয়েছে প্রমাণিত হয়, তাহলে ফের পরীক্ষা নেওয়া যেতে পারে। আগামী ১১ জুলাই এই মামলায় পরবর্তী শুনানি হবে। নিট কেলেঙ্কারি নিয়ে একাধিক মামলা হয়েছে শীর্ষ আদালতে। এদিন সুপ্রিম […]

বসিরহাটে ছেলে ধরা সন্দেহে ফের গণপিটুনির শিকার এক যুবক, পুলিশের সামনে চলল মারধর

নিজস্ব প্রতিনিধি , বসিরহাট: উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর(Mominpur) দাসপাড়াতে ফের চোর সন্দেহে গণপ্রহারের ঘটনা ঘটল। এক যুবককে ছেলে ধরা সন্দেহে বেঁধে রেখে মারধর শুরু করে স্থানীয় যুবকরা। ঘটনাস্থলে মাটিয়া থানার(Matia P.S.) পুলিশ ।অভিযোগ ওই যুবক অসংলগ্ন অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করছিল। তার কাছ থেকে একটি বস্তা পাওয়া গেছে ।তাকে […]

ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, জঙ্গি হামলায় জখম দুই জওয়ান

নিজস্ব প্রতিনিধিঃ  ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। সোমবার ফের কাঠুয়া জেলায় সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালাল বেশ কয়েকজন জঙ্গিরা। জানা গিয়েছে, একটি পাহাড়ের উপর থেকে সেনার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। শুধু তাই নয় সেনার গাড়ি লক্ষ্য করে গ্রেনেড পাথর ছুড়েছে বেশ কয়েকজন জঙ্গি। এই হামলার পর কাঠুয়া জেলায় ব্যাপক তল্লাশি শুরু করেছে সেনা বাহিনী। তবে […]

মহেশতলায় বহুতল থেকে যুবকের ঝাঁপ দেওয়ার ঘটনায় সূত্র খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি,মহেশতলা: দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলায় পাঁচ তলার ছাদ থেকে যুবকের মরন ঝাঁপ। রবিবার রাতে ওই যুবকের ঝাঁপ দেওয়ার ঘটনাতে সোমবার সকালে ঘটনাস্থলে যান পুলিশ অফিসাররা। ওই ওই আবার সামনে যে ঘরে মিটিং হচ্ছিল ইতিমধ্যে তাদের আটক করে এই যে যুবক ঝাঁপ দিয়েছে তার ঝাঁপ দেওয়ার পেছনে কারণ কি তা জানার চেষ্টা করছে পুলিশ।দক্ষিণ […]

দুর্গম পানপাথিয়া কল জয় বাগনানের তৃণমূল বিধায়কের

হিমালয়ের বুকে দুর্গম পানপাথিয়া কল অভিযানে সাফল্যের মুখ দেখলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন।

চোপড়া কাণ্ডে ভিডিও ভাইরালের অভিযোগে মামলা দায়ের  সেলিম- মালব্যের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধিঃ চোপড়ায় নির্যাতনের ঘটনায় নয়া মোড়।  চোপড়ার নির্যাতিতা তরুণী এবার মহম্মদ সেলিম এবং অমিত মালবীয়ের বিরুদ্ধে এফআইয়ার  দায়ের করলেন । কারণ ওই তরুণীর অভিযোগ, কেন তাঁর অনুমতি ছাড়া সেই সময়কার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। গত ৩০ জুন চোপড়া নির্যাতনের ঘটনা প্রথম সামনে আনেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা […]

Rath Yatra 2024: জগন্নাথ দেবের প্রিয় পদ এই ডালমা ! জেনে নিন বানানোর সঠিক পদ্ধতি

নিজস্ব প্রতিনিধি : চলছে রথযাত্রা।গোটা বছর এই সময়ের অপেক্ষায় থাকে ভক্তরা। কখন জগন্নাথ দেব রথে চড়ে আসবেন। চলছে তুমুল তোড়জোড়। মহাপ্রভুর ভোগের দিকে বিশেষ নজর ভক্তদের। মহাপ্রভুর পছন্দ অনুযায়ী নানান রান্না ভোগে নিবেদন করা হয়ে থাকে। তবে এই রান্নার বিশেষত্ব হল মহাপ্রভুর ভোগে কোনও বিদেশি সবজি বা মশলার ব্যবহার করা হয় না। ভোগের মধ্যে রয়েছে […]

জিটিএ-এর আর্থিক কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিমল গুরুঙের

নিজস্ব প্রতিনিধি : জিটিএ প্রশাসনের আর্থিক কেলেঙ্কারি নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুঙ। চিঠিতে জিটিএ-এর অধীনে থাকা পর্যটন বাংলোগুলি অত্যন্ত বেশি দামে বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলেছেন বিমল গুরুঙ। এদিন মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ জানিয়েছেন, জিটিএ-এর অধীনে থাকা ৯টি পর্যটন বাংলো […]

শান্তনুকে বিঁধে মহুয়ার ট্যুইট, নেপথ্যে গোমাংস বিনিময়ের ছাড়পত্র

গোরক্ষক পার্টির নেতা হয়ে গরুর মাংস পাচারের রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন শান্তনু। আর সেটাকেই হাতিয়ার বানালেন মহুয়া।

অফলাইনে হবে প্রাথমিক শিক্ষকদের বদলির বিবেচনা, নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে এবার বড় রায়দান কলকাতা হাইকোর্টের । সোমবার আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকায় শিক্ষক-বদলি আটকে থাকবে না। অফলাইনের মাধ্যমে হবে বদলি। এদিন এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচাপতি রাজাশেখর মান্থার এজলাস। ২৯ সেপ্টেম্বর ২০২২ থেকে উৎসশ্রী পোর্টাল বন্ধ ছিল। আর তাতে বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছিল প্রাথমিক […]

সিনেমায় অবমাননা করা যাবে না বিশেষভাবে সক্ষমদের, নির্দেশিকা সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি : বিশেষভাবে সক্ষমদের সিনেমার পর্দায় বা অন্য কোনও দৃশ্য মাধ্যমে অবমাননা করা যাবে না। সোমবার সুপ্রিম কোর্টের তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেইসঙ্গে ‘পঙ্গু’, ‘বিকলাঙ্গ’ শব্দটিও ব্যবহার করা যাবে না। হিন্দি সিনেমায় বিশেষভাবে সক্ষমদের চিত্রায়ণ নিয়ে আপত্তি তুলে মামলা দায়ের করেছিলেন নিপুল মালহোত্রা। সেই মামলায় এদিন শুনানি হয় প্রধান বিচারপতি […]

ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা, পুলিশের জালে ৪  

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা। ঘটনাটি ঘটেছে গল্ফগ্রিনে। বর্তমানে এই ঘটনায় পুলিশের জালে এক দম্পতি-সহ মোট চার জন।  এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিশ। কী করে এমন ঘটনা ঘটল?  পুলিশ সূত্রে খবর, ডেটিং অ্যাপে গল্ফগ্রিনের তরুণীর সঙ্গে দেখা করতে আসেন পাটুলির এক যুবক। রবিবার তরুণী তাঁর ফ্ল্যাটে ডেকে পাঠান […]

বাংলাকে জিকা-সংক্রান্ত গাইডলাইন পাঠাল কেন্দ্র, বাড়তি সতর্কতা গর্ভবতীদের ক্ষেত্রে

জিকা প্রতিরোধের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের Director General of Health Services অতুল গোয়েল একটি নির্দেশিকা পাঠিয়েছেন রাজ্যে।

বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের পুরস্কার বিসিসিআইয়ের, কত পাচ্ছেন বিরাট-রোহিতরা

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপ জয়ের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছে বিসিসিআই। দেশে ফেরার পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনায় রোহিত শর্মা, বিরাট কোহলিদের হাতে চেক তুলে দেন বোর্ড সভাপতি জয় শাহ। দলের যে ১৫ জন ক্রিকেটার রয়েছেন, তাঁরা প্রত্যেকেই ৫ কোটি টাকা করে পাবেন। সেই তালিকায় বিরাট কোহলি, রোহিত শর্মারা যেমন আছেন, […]

মালদহ গার্লস হাই স্কুলে সাপের ডেরা,একের পর এক সাপ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,মালদা: মালদহের স্কুলে সাপের ডেরা। একের পর এক সাপ উদ্ধার। অন্তত আটটি গোখরো সাপের হদিশ মিলল। আরও সাপ উদ্ধারের আশঙ্কা। স্কুল চত্বরে নৈশপ্রহরীর ঘর এবং আশপাশ এলাকা থেকে একের পর এক সাপ(Snake) উদ্ধার। মালদহ গার্লস হাই স্কুলের(Malda Girl’s High School) ঘটনা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে। স্কুল চলাকালীন সাপ […]

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত অন্তত ১১ জন, নিখোঁজ আরও ১৯

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি স্বর্ণখনিতে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে নিহত হয়েছে ১১ জন। নিখোঁজ আরও ১৯ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দেশটির স্থানীয় এক কর্মকর্তা সোমবার(৮ জুলাই) জানিয়েছেন, সুলাওয়েসি দ্বীপের একটি অবৈধ স্বর্ণখনির কাছে ভূমিধসের ঘটনাটি ঘটেছে। স্থানীয় এক উদ্ধার কর্মকর্তা জানিয়েছেন,  তাঁরা উদ্ধারকার্য চালিয়ে মোট ৮ জনের মৃতদেহ বের […]

মুম্বইতে মহিলা মৃত্যুর ঘটনায় শিবসেনা নেতার ছেলের বিরুদ্ধে লুক আউট নোটিশ

নিজস্ব প্রতিনিধি : মুম্বইতে বিএমডব্লু গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যুর ঘটনায় শিন্ডে গোষ্ঠীর শিবসেনা নেতা রাজেশ শাহের ছেলে মিহিরের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল পুলিশ। জানা গিয়েছে, রবিবার দুর্ঘটনার পর থেকেই পলাতক শিবসেনা নেতার ছেলে মিহির। জানা গিয়েছে, রবিবারের দুর্ঘটনার পর থেকে রাজেশ শাহের ছেলে মিহিরের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁকে শেষবার বান্দ্রা-ওরলি সি […]

শেয়ারের ফাঁদে ফেলে প্রতারণার চক্র চালানোর অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

নিজস্ব প্রতিনিধি: শেয়ারের ফাঁদে প্রতারণার চক্র চালানোর অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।শেয়ার বাজারে লগ্নি করলে বিপুল টাকা ফেরত দেওয়ার টোপ। সেই ফাঁদে পা দিয়ে প্রায় ৩৪ লক্ষ টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত এক মহিলা নৌসেনা কর্তা। এই অভিযোগেই লালবাজারের গোয়েন্দাদের হাতে ধরা পড়ল একটি চক্র, যার পান্ডা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী(Student)। এছাড়াও এই চক্রের আরও দুই মাথাকে পুলিশ গ্রেপ্তার […]

বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবিতে হাইকোর্টের  দ্বারস্থ পরিবার

নিজস্ব প্রতিনিধিঃ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে এক বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনা  নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ  হল নিহত যুবকের পরিবার। মামলা দায়ের অনুমতি দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে হবে এই মামলার শুনানি। গত ৫ জুলাই মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে এক বিচারাধীন বন্দি  শেখ হোসেন আলির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। গত শুক্রবার […]

রাজারহাটে প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী পরিবার মদ্যপদের হাতে আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি,রাজারহাট: বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী পরিবারকে মারধর করার অভিযোগ। ঘটনা রাজারহাটের ভাতুরিয়া এলাকায়। রাজারহাট থানায়(Rajarhat P.S.) অভিযোগ দায়ের আক্রান্ত পরিবারের। মহিলা এবং ৬ বছরের শিশু সহ ৫ সদস্যকে বেধড়ক মারধর করার অভিযোগ। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ লোধের(TMC Leader Kalyan Lodh) শ্যালক হীরক মুখার্জি সহ কয়েকজনের বিরুদ্ধে। রবিবার রাতে রাজারহাট থানায় […]

লন্ডনে সপরিবারে জন্মদিন পালন সৌরভের, শুভেচ্ছা বিসিসিআইয়ের

নিজস্ব প্রতিনিধি : ৫২-তে পা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। প্রতি বছরই কলকাতায় মহাসমারোহে পালিত হয় সৌরভের জন্মদিন। তবে এবার লন্ডনে নিজের জন্মদিন পালন করলেন প্রিন্স অফ ক্যালকাটা। স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন তিনি। ‘মহারাজ’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলিও। […]

0:00