Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবিবার বাতিল ২৮টি ট্রেন, জেনে নিন তালিকা

নিজস্ব প্রতিনিধিঃ হাওড়া ডিভিশন বেঞ্ছে একগুচ্ছ ট্রেন বাতিল। রবিবার ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল। শনিবার এই ট্রেন বাতিল নিয়ে পূর্ব রেলের তরফ থেকে জানান হয়েছে, হাওড়া ইয়ার্ড এবং লিলুয়া স্টেশনে হবে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেইকারণেই রবিবার হাওড়া ডিভিশন বেঞ্ছে বাতিল থাকবে একাধিক ট্রেন। মোট ২৮টি ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে। একনজরে […]

পরীক্ষার্থীদের গোলাপ এবং কমলালেবু প্রদান নিউবারাকপুর পুরসভার

নিজস্ব প্রতিনিধি, নিউবারাকপুর :জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিকের শেষ দিনে শনিবার পরীক্ষার্থীদের একটি করে গোলাপ ফুল ও কমলালেবু দিয়ে তাদের শুভেচ্ছা বিনিময় ও উৎসাহিত করলেন নিউবারাকপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি সুদীপ ঘোষ।শনিবার পরীক্ষার শেষ দিনে মাসুন্দা উচ্চ বালিকা বিদ্যালয়ে(Masunda  High School) ১৮৪ জন কলোনী উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থীদের হাতে একটি গোলাপ ফুল ও কমলালেবু […]

রুটিন চেকআপের জন্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন, জানালেন পুত্রবধূ

এক মুহূর্ত দেরি না করে শুটিং সেট থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় মিঠুন চক্রবর্তীকে। পরে খবর রটে যায় যে, অভিনেতার ব্রেন স্ট্রোক হয়েছে। কিন্তু আদতে কিছুই হয়নি নাকি অভিনেতার। কিন্তু তিনি ভর্তি রয়েছেন বাইপাসের একটি হাসপাতালে।

জোকায় ১৭ বছর বয়সী তরুণীর রহস্যমৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় এক তরুণীর রহস্য মৃত্যু। ঘটনাটি ঘটেছে জোকায়। জানা গিয়েছে, শনিবার জোকায় ১৭ বছর বয়সী একটি তরুণীর রহস্যমৃত্যু হয়েছে। এদিন সকালে জোকার একটি আবাসনের নীচ  থেকে ওই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই তরুণী আত্মহত্যা করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জোকার ‘মদগুল অন্তরা’  নামে একটি আবাসনে ১১ […]

কংগ্রেসকে ধাক্কা দিয়ে পঞ্জাবে ১৩ লোকসভা আসনে লড়ার ঘোষণা কেজরির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের মধ্যে অনৈক্য প্রকট হয়ে পড়ছে। পশ্চিমবঙ্গে একলাই ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জোট ছেড়েছেন নীতীশ কুমার, রাষ্ট্রীয় লোকদল নেতা জয়ন্ত চৌধুরী। আর শনিবার পঞ্জাবে লোকসভা ভোটে আম আদমি পার্টি একলাই লড়বে বলে জানিয়ে দিলেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। অর্থা‍ৎ […]

টি টোয়েন্টিতে নয়া মাইলফলক ছুঁলেন সাকিব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্বীকৃত টি টোয়েন্টিতে শনিবার নয়া মাইলফলক ছুঁলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে ১৬ বলে ২৭ রান করেছেন। আর ওই ২৭ রানের সুবাদে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব পৌঁছলেন সাত হাজারের ঘরে। তামিম ইকবালের পরে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ওই নজির গড়লেন সাকিব। চোখে সমস্যার জন্য […]

এগিয়ে বাংলা, পিছিয়ে যোগী রাজ্য, বলছে খোদ কেন্দ্রের তথ্য

টিকাকরণের পর পার্শ্বপ্রতিক্রিয়া জনিত সমস্যা নথিভুক্ত করা এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষে বাংলা।

রাস্তা থেকে ছিটকে খাদে পড়ল গাড়ি, নিহত ১৫দিনের শিশু সহ ৩জন

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু-কাশ্মীরে মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে   জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় একটি এসইউভি গাড়ি রাস্তা থেকে আচমকাই ছিটকে গভীর খাদে পড়ে  যায়। এই ঘটনায় ১৫ দিনের একটি শিশু সহ তিন জন প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছেন ১২ জন। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গুলাবগড়-মাচাইল সড়কের হাকু গ্রামে অতিরিক্ত যাত্রীবাহী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত […]

রায়গঞ্জে জোড়া খুন, পুলিশি তৎপরতায় খুনি গ্রেপ্তার এক ঘণ্টার মধ্যেই

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শনিবার সাত সকালেই জোড়া খুন রায়গঞ্জে। খুনিকে ধরিয়ে দিলেন নিজের স্ত্রীই। শনিবার সকাল দশটা নাগাদ হত্যাকারী রতন সরকারের স্ত্রী তার দাদাকে ফোন করে জানান ,যে রতন কোথাও থেকেও খুন করে বাড়িতে এসেছে। গায়ে রক্তমাখা জামা কাপড়। মুহূর্তেই দাদা বাপ্পা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে পৌঁছায়। তালা বন্ধ ঘর থেকে উদ্ধার হয় দুটি […]

প্রয়াত সতীশ কৌশিকের শেষ ছবির ট্রেলার মুক্তি, আবেগপ্রবণ বন্ধু অনীল কাপুর

এই ছবিটি অতিরিক্ত বিশেষ…আমার খুব প্রিয় বন্ধুর শেষ ছবি…তাকে শেষবারের মতো অভিনয় করতে দেখে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। ইয়ে সিরফ মুদ্দা না, ইয়ে হার আদমি কে আবেগ হ্যায়।

DIG’র কড়া বার্তার পরে পরেই সাসপেন্ড শাহজাহানের সাগরেদ উত্তম, নেপথ্যে মমতা

জ্যের মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন, শাহজাহান শেখের সাগরেদ উত্তম সর্দারকে দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হচ্ছে। কড়া বার্তা দিলেন DIG-ও।

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির দাবি উদ্ধব ঠাকরের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সেনার উদ্ধব গোষ্ঠীর প্রধান উদ্ধব ঠাকরে। তাঁর কথায়, ‘রাজ্য শাসনের যোগ্যতা নেই একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবিশের। ফলে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। ফলে রাষ্ট্রপতি শাসন জারি করার সময় এসেছে।’ সম্প্রতি থানার মধ্যেই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ঘনিষ্ঠ শিবসেনা নেতা মহেশ গায়কোয়াডের  উপরে গুলি চালিয়েছিলেন […]

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। জানা গিয়েছে গ্রেটার টরন্টো এরিয়ায় (জিটিএ) মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় তিনজন ভারতীয় প্রাণ হারিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। নিহতরা চণ্ডীগড় এবং পুনের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা হলেন বছর ২৩-এর রিটিক ছাবড়া, তার ছোট ভাই ২২ বছরের রোহন এবং বছর ২৪-এর বন্ধু গৌরব ফাসগে। পিল রিজিওনাল পুলিশ […]

দেশে লাগু One Nation One Student ID, চালু APAAR

দেশজুড়ে One Nation One Student ID নীতি বা APAAR লাগু করে দিল কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার। দেশের সব পড়ুয়াকে APAAR করতে বলা হচ্ছে।

বিধানসভায় ‘বাপ’ তুলে তৃণমূল বিধায়ককে আক্রমণ শুভেন্দুর

নয়া ‘কুরুচিকর’ নজীর গড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘বাপ’ তুলে তৃণমূল বিধায়ককে আক্রমণ রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে।

লোকসভা ভোটের আগেই কার্যকর হবে সিএএ, হুঙ্কার শাহের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এ যেন শিয়ালের কুমির ছানা দেখানো! লোকসভা ভোটের বাদ্যি বাজতে না বাজতেই ফের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে হুঙ্কার হাঁকাতে শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি জানিয়েছেন, ‘আগামী লোকসভা ভোটের আগেই কার্যকর হবে নাগরিকত্ব সংশোধনী আইন।’ যদিও এখনও পর্যন্ত নাগরিকত্ব সংশোধনী আইনের ধারা চূড়ান্ত হয়নি। ফলে কীভাবে সিএএ কার্যকর হবে তা […]

ভোট ভেট, কর্মচারী ভবিষ্যনিধি তহবিলে সামান্য সুদ বাড়াল মোদি সরকার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুয়ারে লোকসভা ভোট। আর ওই ভোটে জিতে তৃতীবার ক্ষমতায় ফিরতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না মোদি সরকার। দেশের কোটি-কোটি কর্মরত নাগরিকদের ভোট পেতে শনিবার কর্মচারী ভবিষ্যনিধি তহবিলে (এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ) সামান্য সুদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থ বর্ষে ইপিএফের গ্রাহকরা ৮.২৫ শতাংশ হারে সুদ পাবেন। দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পরেই […]

ভোটের চূড়ান্ত ফল ঘোষণার আগেই ১২ মামলায় জামিন ইমরানের

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের নির্বাচনের ফলপ্রকাশের আগেই খানিক স্বস্তি পেলেন পিটিআই নেতা ইমরান খান। শনিবার পাক আদালত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সেনা দফতরে হামলার ঘটনায় মিলল জামিন। গত ৯ই মে পাকিস্তানের  রাওয়ালপিন্ডি ও লাহোরে  সেনা দফতরে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে দায়ের হয় মামলা। জানা […]

অমিতাভ নাতনির পর মহেশ কন্যা, অনলাইন প্রতারণার শিকার সিতারা

ঘটনাটি হল, একজন অজ্ঞাত ব্যক্তি ইনস্টাগ্রামে সিতারার ছদ্মবেশে অবতীর্ণ হয়ে তাঁর অ্যাকাউন্টের অনুসারীদের অননুমোদিত ট্রেডিং এবং বিনিয়োগের লিঙ্ক পাঠিয়েছে।

হংকংয়ে মেসির না খেলার জের, আর্জেন্টিনার প্রদর্শনী ম্যাচ বাতিল করল চিন

নিজস্ব প্রতিনিধি: হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে খেলেননি ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। আর তাতেই চটেছে চিন। আগামী মার্চে কোপা আমেরিকা কাপের প্রস্তুতি হিসাবে চিনের মাটিতে দুটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা ছিল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার। কিন্তু নাইজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম প্রদর্শনী ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়েছে। আইভরি কোস্টের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ হওয়া নিয়েও সংশয় রয়েছে। যদিও […]

0:00