Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুদ্ধের মাঝে গাজায় ১৫০টি মৃতদেহ চুরি করল ইজরায়েল

আন্তর্জাতিক ডেস্কঃ টানা  তিন মাস  ধরে গাজায় হামলা চালাচ্ছে ইজরায়েল। এই হামলায় প্রায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। এই আবহের  মাঝেই ইজরায়েলে বিরুদ্ধে উঠল  মৃতদেহ চুরির অভিযোগ । এদিন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানান হয়েছে, ইজরায়েল বাহিনী গাজায় ১ হাজার ১০০টি কবর খুঁড়ে ১৫০ টি মৃতদেহ চুরি করেছে । তবে এই ঘটনা প্রথম নয় এরআগেও এমন […]

মাকে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন জয়া-শাকিবরা

যে তালিকায় ছিলেন বিদ্যা সিনহা মিম, শাকিব খান, জয়া আহসান, অপু বিশ্বাস প্রমুখ। মাসভর জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা নিয়ে সেরেছেন প্রার্থীরা।

প্রহসনের নির্বাচন শেষ, চলছে ভোট গণনা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘ভোট লুঠের মহারানি’ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান না বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ। রবিবার প্রহসনের ভোট থেকে দূরে সরে থেকে নীরবে সেই বার্তাই দিলেন তাঁরা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দেশের সাধারণ মানুষের যে শাসকদল আওয়ামী লীগ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে কোনও আস্থা নেই, এদিনের ভোটে তা প্রমাণ হয়েছে। এদিন সকাল […]

মেসিকে ব্যালন ডি’অর দিতে তদবির করেছিল পিএসজি, শুরু তদন্ত

নিজস্ব প্রতিনিধি : আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে ব্যালন ডি’অর জেতাতে নাকি তদবির করেছিল প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি। সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। অভিযোগ সামনে আসতেই পিএসজির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্যারিসের প্রসিকিউটর অফিস। সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম লা মন্দে-এর তরফে জানানো হয়েছে, পিএসজি কর্তৃপক্ষ ব্যালন ডি’অরের সংগঠক পাসকেল ফেরেকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। […]

ভোট শেষের আগেই রেজাল্ট শিটে এজেন্টদের জোর করে স্বাক্ষর আদায়

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রহসন চালাচ্ছে শাসকদল আওয়ামী লীগ আর ‘প্রভুভক্ত’ নির্বাচন কমিশনের আধিকারিকরা। ভোট শেষ হওয়ার আগেই আওয়ামী লীগ বিরোধী প্রার্থীদের এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে জোর করে সই করানোর অভিযোগ উঠল। অর্থা‍ৎ এজেন্টদের সই আদায়ের পরে ইচ্ছেখুশিমতো ফলাফল বসিয়ে দিয়ে শেখ হাসিনার দলের প্রার্থীকে জয়ী ঘোষণা করা হবে। মারাত্মক […]

মাওবাদী সমর্থক হওয়ায় ছত্তিশগড়ে গ্রেফতার স্কুল শিক্ষক

নিজস্ব প্রতিনিধিঃ মাওবাদীদের সমর্থন করে স্কুল শিক্ষক। সেই কথা প্রকাশ্যে আসতেই পুলিশের হাতে  গ্রেফতার হলেন শিক্ষক। এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের মোহলা-মাপনুর-আম্বাগড় চৌকি জেলায়। তবে স্কুল শিক্ষককে গ্রেফতারের পরেই তাঁর পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি ওই শিক্ষককে মুক্তি দিতে হবে। আর সেই দাবি নিয়েই গ্রামবাসীরা থানার সামনে বিক্ষোভ দেখায়। শনিবার মদনওয়াড়া […]

বহরমপুরে প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতাকে শুট আউট

নিজস্ব প্রতিনিধি বহরমপুর: রবিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে খুন হল তৃণমূল নেতা। মৃত সত্যেন চৌধুরী জেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক পদে ছিলেন। নিজের নির্মীয়মান একটি বাড়ির কাজ চলাকালীন বাড়ির মধ্যেই এই শুট আউটের(Shoot Out) ঘটনা ঘটে। তিন জন দুষ্কৃতি সেখানে অতর্কিতে চড়াও হয়ে তাকে ৩ রাউন্ড গুলি করে। মাথায় ও বুকে […]

গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল শীতকালীন ক্যারাটে প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে অবস্থিত মিলনী ক্লাব প্রাঙ্গনে শীতকালীন একদিন ব্যাপী ক্যারাটে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর(Gangarampur ) শহরের মিলনে ক্লাব প্রাঙ্গণে প্রতিবছরের ন্যায় এবছরও রঘুসেইসিনকায়সিত-রিঊ ক্যারাটে- ডু একাডেমির উদ্যোগে তথা দক্ষিণ দিনাজপুর জেলার এই ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর তথা কর্ণধার রঘুনাথ পালের প্রচেষ্টায় […]

এবার ঘরে বসেই দেখুন সলমান-ক্যাটরিনার ‘টাইগার ৩’, কোথায়?

তবে ছবিটি পরিচালক মনীশ শর্মা এবং অভিনেতা ইমরান হাশমির কেরিয়ারের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং ক্যাটরিনা কাইফের বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ ছবি।

এক ডজন গোল দিয়ে ফুটবল ইতিহাসে নজির ফ্রান্সের ক্লাবের

নিজস্ব প্রতিনিধি : ফুটবল ইতিহাসে নজির গড়ল ফ্রান্সের সেরা ক্লাব লিলে। ক্যারাবিয়ান অঞ্চলের ক্লাব গোল্ডেন লায়নকে এক ডজন গোল দিয়েছে ফ্রান্সের এই ক্লাবটি। আট হারা মাইল পাড়ি দিয়ে ফ্রান্সের ক্লাবের বিরুদ্ধে খেলতে এসেছিল গোল্ডেন লায়ন। কিন্তু এক রাশ লজ্জা নিয়ে ফিরতে হল তাঁদের। ফ্রান্সের ক্লাব লিলের হয়ে তিনটি গোল করেছেন কানাডার স্ট্রাইকার জোনাথন ডেভিড। পাশাপাশি […]

জাপানের ভূমিকম্পের ৫ দিন বাদে ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার নবতিপর বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্কঃ বছরের প্রথম দিনেই জোরাল ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। এই ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি বাসিন্দা। তবে এই কম্পনের ১২৪ ঘণ্টার পর ধ্বংসস্তূপ থেকে জীবিত  উদ্ধার হলেন একজন ৯০ বছর বয়সী বৃদ্ধা। তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে। শনিবার জাপানের সুজু এলাকা থেকে সেই বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। এই ভূমিকম্পের জেরে সব […]

প্রতারণার শিকার হয়ে খোয়ানো টাকা ফেরাল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন এমন ৫ জনকে টাকা ফিরিয়ে দিল বনগাঁ সাইবার ক্রাইম থানার(Cyber Crime P.S.) পুলিশ। রবিবার সেই সমস্ত প্রতারিতদের হাতে খোয়া যাওয়া অর্থের চেক তুলে দেওয়া হয় পুলিশের তরফে। একইসঙ্গে সতর্ক করা হয়, কোন পথে গেলে এই ধরনের প্রতারণা আটকানো সম্ভব। এদিন যাঁদের হাতে চেক তুলে দেওয়া হয়, বিভিন্ন সময়ে […]

Australian Open 2024 থেকে সরে দাঁড়ালেন নাদাল

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হলো। পেশিতে চোটের কারণে আসন্ন গ্র্যান্ড স্ল্যাম প্রতিয়োগিতা অস্ট্রেলিয়ান ওপেনে খেলত পারছেন না তারকা টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল। আজ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে নিজেই ওই দুঃসংবাদ জানিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা। চিকি‍ৎসার জন্য নিজের দেশ স্পেনে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন টেনিসের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে থাকা দ্বিতীয় বাছাই খেলোয়াড়। গত […]

দেদার ছাপ্পা, আগ্নেয়াস্ত্র হাতে শেখ হাসিনার দলের গুন্ডাদের দাপাদাপি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গোটা বিশ্বের কাছে ফের একবার লজ্জায় মাথা নুইয়ে গেল বাংলাদেশিদের। রবিবার জাতীয় সংসদ নির্বাচনের নামে যা ঘটছে তা প্রহসনের ভোট বললেও কম বলা হবে। সকাল আটটা থেকে ভোট শুরু হতেই গোটা দেশের বুথ দখল করে নিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের গুন্ডারা। সিংহভাগ বুথে বসতে দেওয়া হয়নি বিরোধী দলের এজেন্টদের। ভোটারদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে […]

মা-ছেলেকে খুন ছত্তিসগড়ের যুবকের

নিজস্ব প্রতিনিধিঃ নিজের মাকে এবং ছেলেকে খুন করল এক যুবক। এমনই ঘটনা ঘটেছে ছত্তিসগড়ের বালোদ জেলায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্তিসগড়ের বালোদ জেলায় ৩০ বছর বয়সী এক ব্যক্তি তার মা ও দুই মাসের ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। এছাড়াও কুড়ুল  দিয়ে তাঁর স্ত্রীকে গুরুত্বর আহত করেছেন। পুরুর থানার স্টেশন হাউস অফিসার শিশুপাল সিনহা জানিয়েছেন, স্থানীয় […]

নতুন করে সেজে উঠছে জোকায় বাস টার্মিনাস

নিজস্ব প্রতিনিধি : নতুন করে ঢেলে সাজানো হচ্ছে জোকার বাস টার্মিনাস। জোকা ট্রাম ডিপোকে বাস ডিপোয় বদলে ফেলে আধুনিকিকরণের কাজ অনেক আগেই শুরু হয়েছিল। এবার দ্বিতীয় দফায় সম্প্রসারণের পরিকল্পনা শেষ করে ফেলল রাজ্য পরিবহণ নিগম। আপাতত জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে। তবে কিছুদিনের মধ্যেই মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। […]

বউয়ের সামনেই রশ্মিকাকে জাপটে ধরে চুমু, রণবীরের কাণ্ডে থ নেটপাড়া

পাশাপাশ দুই অভিনেতা আলিঙ্গন ভাগ করেন। এবং ফাঁক বুঝে রণবীরের রশ্মিকার গালে মিষ্টি চুম্বন করে বসেন। এই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে।

ডাব নিয়ে কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছেন হিরো আলম

এবার তাঁর এলাকায় প্রচার চালিয়ে তিনি বুঝেছেন যে, তাঁর জয় এবার কেউ ঠেকাতে পারবে না। গতবার একটুর জন্যে হাত ফসকে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার আর তেমনটা হবে না।

স্বামীর দলকে সমর্থন জানাতে শ্বশুর ও মেয়ের সঙ্গে মুম্বই কবাডি লীগে ঐশ্বর্য 

স্টার স্পোর্টস ইন্ডিয়া অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জয়পুর পিঙ্ক প্যান্থার্স জার্সি পরিহিত বচ্চনদের উল্লাসের একটি ভিডিও শেয়ার করেছে।

হাসপাতালে ভর্তি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ

নিজস্ব প্রতিনিধি : হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি-কুটীরশিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। জানা গিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। শনিবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, শনিবার রাতে পুর্বস্থলীর বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি তাঁকে কলকাতায় আনা হয়। এরপর তাঁকে দক্ষিণ কলকাতার একটি […]

0:00