Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাসন্তীতে জমি বিবাদের জেরে কাকা ও ভাইপোর সংঘর্ষ , মৃত ১

নিজস্ব প্রতিনিধি,বাসন্তী: জমি জমা নিয়ে বিবাদের জেরে মৃত্যু হল একজনের। মৃতের নাম লবকুমার নস্কর(৪২)। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার(Basanti P.S.) সজিনাতলা গ্রামে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সুবীর কুমার নস্কর। তাঁকে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার যাদবপুরের কেপিসি(KPC) হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। […]

রাজকে নিয়ে শিল্পা শেট্টি বরাবরের জন্যে বিদেশে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু কেন?

তিনি তাঁর অভিনেত্রী স্ত্রী শিল্পা শেট্টি ও সন্তানদেরকে নিয়ে ভারত ছেড়ে বিদেশে বরাবরের মতো চলে যেতে চেয়েছিলেন।

একাদশীর সকালে সংঘর্ষে উত্তপ্ত মালদহের চাঁচলের কলিগ্রাম

নিজস্ব প্রতিনিধি,মালদা: তৃণমূলের সঙ্গে কংগ্রেস,সিপিএম জোটের সংঘর্ষে উত্তপ্ত মালদহের চাঁচলের কলিগ্রাম। তৃণমূল প্রধানের(TMC Pradhan) বাড়িতে আগুন দুষ্কৃতীদের। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ তৃণমূলের। অবরোধ ঘিরে দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ। আহত তৃণমূল প্রধানের ভাই সহ দু’পক্ষের অন্তত ১৫ । পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের। ঘটনাস্থলে চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল বাহিনী।ঘটনার সূত্রপাত গত মহালয়ার দিন। এলাকায় ফুটবল […]

রেড রোডে কার্নিভালে যানচলাচল হবে নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২৭ অক্টোবর শহরে পুজোর কার্নিভাল। ১০০টির বেশি পুজো অংশ নেবে কার্নিভালে। জমজমাট প্রস্তুতি। রেড রোডের দুধারে ঢালাও ব্যবস্থা। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। সুতরাং এই পুজোর সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে থাকে। তাই পুজোর কার্নিভাল জুড়ে মানুষের উৎসাহের অন্ত থাকবেনা তা বলাইবাহুল্য। শুক্রবার শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। মানুষের যাতে সমস্যা […]

অপু-শাকিবের সম্পর্ক নিয়ে নয়া গুঞ্জন

সঞ্চালক অপুকে জিজ্ঞেস করেছিলেন যে, জীবন তো এভাবে একা চলবে না। কখনও তো একজন লাইফ পার্টনার লাগবে? এর জবাবে অপু বলেন, ‘যেভাবে জয়ের খেয়াল রাখে শাকিব, আমি মনে করি- তাহলে আর নতুন কাউকে লাগবে কেন?’

ফের পতন শেয়ারবাজারে, ৫২৩ পয়েন্ট খোয়াল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আবারও পতন। বুধবারও মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার। একদিনে ৫২২.৮২ সূচক খুঁইয়েছে সেনসেক্স। আর নিফটি খুঁইয়েছে ১৫৯.৬০ পয়েন্ট। এ নিয়ে টানা পাঁচদিন পতনের মুখ দেখল শেয়ারবাজার। পাঁচ দিনে বিনিয়োগকারীরা ১৫ লক্ষ কোটি টাকা খুঁইয়েছেন। এদিন পতনের ধাক্কায় ৬৩ হাজারের ঘরে নেমে গিয়েছিল সেনসেক্স। তবে মাঝে খানিকটা ঘুরে দাঁড়িয়ে ফের ৬৪ হাজারের ঘরে উঠে […]

একাদশীর সকালে গঙ্গারঘাটগুলি পর্যবেক্ষণ করলেন দেবাশীষ কুমার

নিজস্ব প্রতিনিধি: বিজয় দশমীর সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত ৫৫০ এরও বেশি প্রতিমা নিরঞ্জনের কাজ সমাপ্ত হয়েছে শহর কলকাতার গঙ্গাসংলগ্ন বাজা কদমতলা ঘাটে।এখনো পর্যন্ত নির্বিঘ্নে নিয়ম শৃঙ্খলা মেনে এই প্রতিমা নিরঞ্জন এর কাজ চলছে পুরোদমে। কলকাতা পুরসভার(KMC) আধিকারিকরা দিনরাত এক করে এই কাজকে নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সারাদিন রয়েছেন গঙ্গার ঘাট গুলিতে। বিজয় দশমীর […]

বসিরহাটের কার্নিভালের শোভাযাত্রা দিয়ে শুরু হল প্রতিমা নিরঞ্জন পর্ব

নিজস্ব প্রতিনিধি,টাকি: টাকি রোডে কার্নিভালের মধ্য দিয়ে বসিরহাট ইছামতি নদীতে বুধবার সকালে ভাসান শুরু হল।সুন্দরবনের লোকপ্রসার শিল্পীদের বাউল ভাটিয়ালি পাতা নাচ, মহিলা ঢাকিদের নিয়ে সুসজ্জিত ট্যাবলো নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করেছে। পাশাপাশি তাকিয়ে ইছামতি দুই বাংলার বিসর্জন হেরিটেজ স্বীকৃতি সেই কথা মাথায় রেখে প্রথম কার্নিভাল শুরু হল।  এবার বসিরহাট শহরে প্রথম […]

মুখ্যমন্ত্রীকে বিজয়ার মিষ্টি পাঠালেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধিঃ পুজো কেটেছে। দশমীতে বিষাদের সুরেই মনে কষ্টের কালো মেঘ আমজনতার। ফের ফিরে আসতে হবে গতানুগতিক জীবনশৈলীতে। বিজয়ায় মেতে ওঠেন সকলে। বিজয়া এক ওপরের সঙ্গে আলিঙ্গনের, শুভেচ্ছা বিনিময়ের, ঐক্যের মুহূর্ত। এই বিজয়াতেই মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন রাজ্যপাল। এই বছর রাজ্যপাল হিসেবে তাঁর প্রথম পুজো কাটল বাংলায়। একাধিকবার নানা মণ্ডপ পরিদর্শন করেছেন। সেরা পুজোগুলিকে […]

গোটা পুজো হাসপাতালেই কাটালেন রুবেল, সঙ্গী প্রেমিকা শ্বেতা, কী হয়েছে অভিনেতার?

তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল, বিশেষ করে শ্বেতা না থাকলে সুস্থ হওয়া খুবই কঠিন ছিল। আমার জন্যে তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না।

এনসিইআরটি’র পাঠ্যবইয়ে ‘ইন্ডিয়া’ হচ্ছে ‘ভারত’

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকার এখনও দেশের নাম বদল নিয়ে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি। কিন্তু তাতে কী! রাজনৈতিক প্রভুদের খুশি রাখতে দেরি না করে পাঠ্যবইয়ে দেশের নাম বদলের সিদ্ধান্ত নিল রাষ্ট্রীয় শিক্ষা অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদ (এনসিইআরটি)। বুধবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন এনসিইআরটির সদস্য সি আই আইজ্যাক। শুধু যে দেশের নাম বদলাচ্ছে তাই নয়, পাঠ্যবইয়ে […]

পুজো কাটতেই দুঃসংবাদ, ডেঙ্গু কাড়ল মহিলার প্রাণ

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর আগে ডেঙ্গুর বাড়বাড়ন্ত উদ্বেগ ধরিয়েছিল রাজ্যে। পুজো মিটতেও সেই আতঙ্ক পিছু ছাড়লনা। পুজো মিটতেই ডেঙ্গুতে মৃত্যুর খবর। ডেঙ্গু প্রাণ কাড়ল এক মহিলার। ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ওই মহিলার। জানা গিয়েছে, মৃতার নাম মামনী নস্কর। বয়স ৪৫। সন্তোষপুর জনতা রোডের বাসিন্দা। গত ১৮ অক্টোবর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। […]

জমি নিয়ে বিরোধের জেরে রাজস্থানে তুতো ভাইকে ট্রাক্টরের তলায় পিষে খুন

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: কথায় বলে, ‘জ্ঞাতি শত্রুতা’ ভয়ঙ্কর। কিন্তু কতটা ভয়ঙ্কর হতে পারে বুধবার সকালে নিজেদের চোখে দেখলেন রাজস্থানের ভরতপুরের বায়ানা থানার আড্ডা গ্রামের বাসিন্দারা। এক খণ্ড জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে তুতো ভাইকে ট্রাক্টরের তলায় পিষে মেরে ফেললেন দামোদর সিং নামে এক ব্যক্তি। একবার নয় অমন্তত আটবার নিরপত সিং নামে মৃত যুবকের […]

বলি অভিনেতা রাজকুমার রাওকে জাতীয় আইকন হিসেবে বেছে নিল নির্বাচন কমিশন

আগামী মাসেই দেশের ৫ টি জেলায় বিধানসভা নির্বাচন। আর তার আগেই নির্বাচন কমিশন অভিনেতা রাজকুমার রাওকে ‘জাতীয় আইকন’ হিসাবে নিয়োগ করতে চলেছেন।

মধ্যপ্রদেশে ৪ আসনের প্রার্থী বদল কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: আসন্ন বিধানসভা ভোটের ঘোষিত প্রার্থী তালিকায় সামান্য বদল ঘটাল কংগ্রেস। বুধবার সুমাওয়ালি, পিপারিয়া, বডনগর ও জাওরা আসনে প্রার্থী তালিকায় বদল ঘটানো হয়েছে। ওই চার আসনে নয়া প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে তালিকায় নেই বেতুলার আমলা আসনের নাম। সোমবার মধ্যপ্রদেশ সরকার প্রাক্তন আইএএস নিশা বাংড়ের ইস্তফা মঞ্জুর করার পরেই জল্পনা শুরু হয়েছিল […]

পরের বছর থেকে বেশি ভাসানকুলি চাইছেন ফিরহাদ

নিজস্ব প্রতিনিধিঃ দশমীতে মায়ের বিসর্জনের সুরে হৃদয় আকুল। এই পুজো বাঙালির আবেগের, ঐতিহ্যের, সংস্কৃতির বার্তাবহ। মঙ্গলবার দশমীতেই একাধিক পুজো বিসর্জন দেওয়া হয়েছে। প্রতিমা নিরঞ্জনের পর কাঠামোগুলি তুলে ফেলে পুরসভা। তবে ভাসানের পর ক্রেনে করে কাঠামো তুললে অনেকের আবেগে দুঃখ লাগে। তাই পরের বছর থেকে ভাসানকুলির সংখ্যা বাড়াতে চান বলে জানালেন কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী […]

চিরঘুমের দেশে আফ্রিকান বংশোদ্ভুত অভিনেতা রিচার্ড রাউন্ডট্রি

নেটফ্লিক্স কমিক অ্যাকশন হিরো সিরিজ ‘লুক কেজ’-এর স্রষ্টা চিও কোকার তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। প্রয়াত অভিনেতা ১৯৭১ সালের ব্ল্যাক্সপ্লয়টেশন মুভি ‘শাফ্ট’ দিয়ে খ্যাতি অর্জন করেন।

তেলেঙ্গানায় বিধানসভা ভোটের মুখে বিজেপি ছাড়লেন দাপুটে নেতা

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: তেলেঙ্গানায় বিধানসভা ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল বিজেপি। বুধবার পদ্ম শিবির ছাড়ার কথা ঘোষণা করলেন হেভিওয়েট নেতা কোমাটিরেড্ডি রাজাগোপালা রেড্ডি। খুব শিগগিরই তিনি কংগ্রেসে যোগ দেবেন। রাজ্যের শাসন ক্ষমতা থেকে কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতিকে হঠানোর জন্য বিজেপি ছেড়ে ফের কংগ্রেসে ফিরছেন বলে জানিয়েছেন মুনুগোড়ের প্রাক্তন বিধায়ক। গত বছরের অগস্টে আচমকাই […]

মদ্যপ অবস্থায় রাস্তায় গণ্ডগোলের অভিযোগে গ্রেফতার রজনীকান্তের ‘জেলর’ অভিনেতা

এমনকী অভিনেতা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সম্পর্কেও অনেক সংবেদনশীল মন্তব্য করেছেন থানার ভেতর ঢুকে। পুলিশ তাঁকে পরীক্ষা করাতে হাসপাতালে নিয়ে গেলে তাঁর রক্তে অ্যালকোহল পায়।

১৮,০০০ দর্শক, ১০০ পুজো কমিটি, জোরদার কার্নিভালের প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধিঃ উমা ফিরেছেন কৈলাসে। তবে এখনও পুজোর আমেজ কাটেনি। আগামী ২৭ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। বিগত কয়েকবছর ধরে এই আয়োজন করে আসছে তৃণমূল। এবারও খামতি নেই রাজ্যের। জোর কদমে চলছে প্রস্তুতি।  এবছর ১০০টিরও বেশি পুজো কমিটি অংশ নেবেন কার্নিভালে। অনুষ্ঠান শুরু হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের গ্রুপের নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে। অংশ নিতে […]

গাজায় ইজরায়েলি গণহত্যার বিরুদ্ধে সরব জর্ডানের রানি

নিজস্ব প্রতিনিধি: গাজায় টানা ১৮ দিন ধরে নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা চালাচ্ছে ইজরায়েলের ঘাতক বাহিনী। আর ওই গণহত্যা নিয়ে পশ্চিমি বিশ্বের এবং ওই দেশগুলির তথাকথিত নামী সংবাদমাধ্যমের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। তাঁর কথায়, ‘গাজায় প্রতিদিন অবাধে নিরীহ মহিলা ও শিশুদের নৃশংসভাবে খুন করে চলেছে ইজরায়েলের জল্লাদ বাহিনী। অথচ সেই […]

রেড রোডের কার্নিভালে মিলবে বিশেষ বাস পরিষেবা

নিজস্ব প্রতিনিধিঃ দশমী মানেই মনখারাপের সুর। কৈলাসে ফিরেছেন উমা। তবে উৎসবের রেশ কাটেনি। এখনও বড় পুজোগুলির নিরঞ্জন হয়নি। রেড রোডে কার্নিভাল আগামী ২৭ অক্টোবর। ইতিমধ্যেই তাঁর প্রস্তুতি শুরু হয়েছে। সেই উপলক্ষে বিশেষ বাসের ব্যবস্থা করল রাজ্য পরিবহণ নিগম। কার্নিভাল দেখে ফেরার পথে যাতে কোন অসুবিধায় না পড়তে হয় সেই কারণেই এই পরিষেবা। ওইদিন এসপ্ল্যানেড থেকে […]

0:00