Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৬-এর সকালে শুভেচ্ছাবার্তা সহ ফলেরঝুড়ি কোভিড আক্রান্তদের

২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে উত্তর কলকাতার ৬০ ওয়ার্ড থেকে এই কর্মসূচি শুরু করতে চলেছে যুব তৃণমূল নেতৃত্ব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই এই উদ্যোগ নিয়েছেন উত্তর কলকাতা যুব তৃণমূলের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু।

নাদনঘাটে যাত্রীবাহী বাস থেকে মিলল বিপুল আগ্নেয়াস্ত্র

কালনা মহকুমার নাদনঘাট থানা এলাকার হেমায়েতপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। সেই সঙ্গে ওই অস্ত্র যারা নিয়ে যাচ্ছিল সেই ২জনকেও গ্রেফতার করেছে পুলিশ। ওই দুই ব্যক্তির কাছ থেকে ৩টি পাইপ গান অ ২টি ওয়ান শাটার উদ্ধার হয়। মেলে নগদ অর্থও।

৭ মার্চ রাজ্যের দুই আসনে উপনির্বাচনের পথে নির্বাচন কমিশন

কালীপুজোর দিন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর অকাল প্রয়াণে ফাঁকা হয়ে যায় বালিগঞ্জ বিধানসভা

নেতাজির চোখে ভাঙা সানগ্লাস! ক্ষুব্ধ শিলিগুড়িবাসী

শিলিগুড়ি শহরের সুভাষপল্লীতে নেতাজির যে মূর্তি রয়েছে সেখানেই এদিন দেখা গেল দেশবরণ্য নায়কের মূর্তিতে কেউ বা কারা একটি ভাঙা সানগ্লাস পরিয়ে দিয়ে চলে গিয়েছে। সেই দৃশ্য এদিন সকাল থেকেই দেখতে পেয়ে ক্ষোভ ছড়ালো শিলিগুড়িবাসীর মধ্যে। পরে পুলিশ এসে ওই সানগ্লাসটি সরিয়ে দেয় নেতাজির মূর্তি থেকে।

পুরভোটের প্রার্থী কোন্দল এড়াতে ‘ড্রপ বক্স’-এর দ্বারস্থ বিজেপি

আলিপুরদুয়ার শহরে বিজেপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, স্বচ্ছ নাগরিক থেকে দলের যে কোনও কর্মী বা সমর্থক যদি পুরনির্বাচনে প্রার্থী হতে চান তাহলে তিনি যেন তাঁর বায়োডাটা ওই ড্রপ বক্সে ফেলে দেন। সেখান থেকেই ঝাড়াই বাছাই করে যোগ্যতা ও পরিচিতি অনুযায়ী প্রার্থী নির্ধারণ করা হবে।

সুবিধাবাদী ও বহিরাগত নেতারাই বিজেপি চালাচ্ছে বিস্ফোরক জয়প্রকাশ-রীতেশ

ঢাক ঢাক গুরগুর ছিলই, ‘সাময়িক বরখাস্ত’র পর বিস্ফোরক জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক বক্তব্য রেখেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার

শীতে চুলের যত্নে ব্যবহার করুন মেথিশাক

শীতে ত্বকের জেল্লা বাড়াতে ও চুলে খুশকি ও নানা সমস্যা দূর করতে মেথিশাক বিশেষ ভূমিকা রাখে।  জেনে নিন শীতে কী কী উপায়ে মেথিশাক ব্যবহার করে রূপচর্চা করবেন।

‘সৌরভ-দ্রাবিড়ের হাতেও বিশ্বকাপ নেই,’ বিরাট ইস্যুতে বিস্ফোরক শাস্ত্রী

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে লড়াইয়ের ডাক আগেই দিয়েছিলেন বিরাট কোহলী। তারপরেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হেরে অধিনায়কত্ব ছাড়েন

0:00