Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Tax Law ভাঙার অপরাধে হাজার কোটি টাকা জরিমানার মুখে শাওমি, ওপ্পো

সম্প্রতি এই দুই সংস্থার বিরুদ্ধে ১১টি রাজ্যে তল্লাশি চালায় আয়কর দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর আইন ভাঙার অভিযোগ উঠল দুই মোবাইলফোন নির্মাতা সংস্থা শাওমি এবং ওপ্পোর বিরুদ্ধে। আয়কর দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওই দুই সংস্থার বিরুদ্ধে জরিমানা ধার্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাওমি এবং ওপ্পোর জরিমানা দিতে হবে হাজার কোটি টাকা করে মোট দু হাজার কোটি।

সূত্রের খবর, আয়কর দফতর সম্প্রতি এই দুই সংস্থার বিরুদ্ধে ১১টি রাজ্যে তল্লাশি চালায়। তল্লাশি চলে গত ২১ ডিসেম্বর। যে সব রাজ্যে এই তল্লাশি অভিযান চলে সেই সব রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। অন্যান্য রাজ্যগুলি হল কর্নাটক, মধ্যপ্রদেশ, অসম, অন্ধ্র, মধ্যপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, বিহার এবং রাজস্থান। আয়কর দফতরের তরফ থেকে আজ ৩১ ডিসেম্বর বলা হয়েছে, শাওমি এবং ওপ্পো-দুই মোবাইল প্রস্ততকারী সংস্থা কর দেওয়ার পরিবর্তে ফোন থেকে বিক্রিত হওয়া অর্থে প্রায় পুরোটাই রয়্যালটি হিসেবে দেখিয়েছে। সেই রয়্যাল্টির পরিমাণ সাড়ে পাঁচ হাজার কোটি টাকা, যা পুরোটাই করযোগ্য। ১৯৬১-র আয়কর আইন লঙ্ঘনের দায়ে দুই সংস্থার বিরুদ্ধে হাজার টাকা করে মোট দু হাজার টাকা করে জরিমানা ধার্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সংস্থার ভারতের শীর্ষকর্তা জানিয়েছেন, সংস্থার ম্যানেজমেন্টে তাঁর কোনও ভূমিকা নেই। কোম্পানি কীভাবে চলবে, তাঁর নীতি কী হবে, তার পুরোটাই নিয়ন্ত্রিত হয় সদর দফতর থেকে। আর এই সদর দফতর রয়েছে বিদেশে।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00