ওয়েনাডে ভূমিধসে মৃত বেড়ে ২৭৬, নিখোঁজ ৩০০-র বেশি

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: ওয়েনাডের ভূমিধসে মৃত্যুর মিছিল যেন ঘড়ির কাঁটাকেও হার মানাচ্ছে। ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুমিছিলের সারি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬। পাল্লা দিয়ে বেড়েছে নিখোঁজের সংখ্যাও। নিখোঁজের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তুপের ভিতরে প্রিয়জনের খোঁজ চাল;ইয়ে যাচ্ছেন স্বজনহারানো। প্রকৃতির অভিশাপ এতটা নির্মমভাবে নেমে আসবে তাঁদের উপরে তা ভাবতেই পারেননি। সেনাবাহিনী-সহ […]