বাংলাদেশে ভোট করতে ৪০ লক্ষ ইউরো ‘খয়রাতি’ সাহায্য দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। আর ওই নির্বাচনে নিজেদের পছন্দের দলকে জেতাতে আসরে নামল ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন নির্বাচনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে খয়রাতি সাহায্য হিসাবে চার মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৫৭ কোটি টাকা) দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আজ মঙ্গলবার (১৯ অগস্ট) প্রধান নির্বাচন কমিশনা এএমএম নাসির উদ্দিনের সঙ্গে গোপন […]

বিনা ভোটে জেতার দিন শেষ, ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বাংলাদেশের নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অর্থ আর পেশিশক্তির জোরে অনেকেই বিনা ভোটে সাংসদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সদস্য হয়ে যেতেন। গত ৫৩ বছর ধরে একটা কথা চালু হয়ে গিয়েছিল, ‘জোর যার তিনিই মেম্বার।’ তবে ক্ষমতাশালীদের অর্থ আর পেশিশক্তির বিনিময়ে ক্ষমতায় থাকার দিন শেষ। বিনা ভোটে এখন থেকে কেউ আর ভোটে জয়ী হতে পারবেন না।। কেননা ব্যালটে […]

জালিয়াতির যন্ত্র ইভিএম বাতিল করে ব্যালটে ফেরার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘জালিয়াতির হাতিয়ার’ হয়ে ওঠা বৈদ্যুতিন ভোট যন্ত্র বাতিল করে ব্যালটেই ফিরল বাংলাদেশ নির্বাচন কমিশন। সংসদ নির্বাচন তো বটেই এমনকি পুরসভা ও ইউনিয়ন পরিষদের ভোটেও ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়েই ব্যালটের পরিবর্তে ইভিএমে ভোট […]

ভারতের নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করল ইউনূস সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় হওয়া সংসদ নির্বাচনকে ‘অবাধ ও শান্তিপূর্ণ’ আখ্যা দেওয়ায় ভারতের নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করল মুহাম্মদ ইউনূসের সরকার। আগামী বছর বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়ে দিয়েছেন ইউনূসের পোষ্যভৃত্য তথা বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। শুধু ভারতের নির্বাচন […]

হুমকির মুখে বাংলাদেশে গোটা নির্বাচন কমিশনের ইস্তফা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশে শুরু হয়েছে নৈরাজ্য। আওয়ামী লীগ জমানায় নিয়োগ পাওয়ার কারণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন। আর বৃহস্পতিবার প্রাণ বাঁচাতে একই সঙ্গে ইস্তফা দিলেন প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার। একই সঙ্গে গোটা নির্বাচন কমিশনের ইস্তফা বেনজির বলেই মনে করছেন […]

বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমলের তাণ্ডবের বলি ৯, পিছিয়ে গেল ভোট

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঘূর্ণিঝড় ‘রিমল’-এর তাণ্ডবে এখনও পর্যন্ত দেশে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে দেওয়াল ধসে সাত জন ও জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে একজন প্রাণ হারিয়েছেন। এছাড়া আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। তবে আগে থাকতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কারণে প্রাণহানির সংখ্যা কমানো গিয়েছে বলে দাবি […]

প্রহসনের নির্বাচন শেষ, চলছে ভোট গণনা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘ভোট লুঠের মহারানি’ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান না বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ। রবিবার প্রহসনের ভোট থেকে দূরে সরে থেকে নীরবে সেই বার্তাই দিলেন তাঁরা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দেশের সাধারণ মানুষের যে শাসকদল আওয়ামী লীগ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে কোনও আস্থা নেই, এদিনের ভোটে তা প্রমাণ হয়েছে। এদিন সকাল […]

নৌকায় ভোট না দিলে বুথে আসতে হবে না, ফতোয়া শেখ হাসিনার দলের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাত পোহালেই দ্বাদশ সংসদ নির্বাচন। আর ওই নির্বাচনের কয়েক ঘন্টা আগেই ভোটারদের হুমকি দিতে শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের নেতারা। নৌকা প্রতীকে ভোট না দিলে ভোটারদের বুথে আসার প্রয়োজন নেই বলে একাধিক জায়গায় ফতোয়া জারি করেছেন শাসকদল আওয়ামী লীগের নেতারা। শুধু তাই নয়, বক্সে ব্যালট পেপার ফেলার আগে নৌকা প্রতীকে যে […]

শেষ প্রচার, ১০,৫৩০ ভোটগ্রহণ কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শুক্রবার শেষ হল প্রচার। যদিও প্রচার শেষ হওয়ার পরেই দেশের বিভিন্ন জায়গায় নির্দল ও অন্যান্য প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপরে ঝাঁপিয়ে পড়েছে শেখ হাসিনার দলের পোষ্য গুন্ডারা। একাধিক জায়গায় নির্দল প্রার্থীর কার্যালয়ে অগ্নিসংযোগ থেকে শুরু করে ভাঙচুর চালানো হয়েছে। আর ওই ভাঙচুর ও আক্রমণ চালানোর সময়ে নীরব দর্শক হয়ে […]

পোস্টারে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে বিপাকে হবিগঞ্জ-৪ আসনের নির্দল প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: নিজের স্বোপার্জিত অর্থেই মানুষের সেবা করেন তিনি। নিজের অর্থে এলাকায় একাধিক রাস্তাঘাট থেকে শুরু করে সেতুও নির্মাণ করেছেন। ফলে তরুণ ও যুব প্রজন্মের ভোটারদের কাছে রোল মডেল হয়ে উঠেছেন তরুণ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাসকদল আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর উপজেলা […]

৫৭১ প্রার্থী কোটিপতি, ১০০ কোটির বেশি সম্পত্তির মালিক ১৮ জন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সংসদীয় রাজনীতিতে পেশিশক্তির পাশাপাশি অর্থশক্তি কতটা প্রভাব বিস্তার করছে আসন্ন দ্বাদশ সংসদ  নির্বাচনেই তার প্রমাণ মিলেছে। ভোটের ময়দানে ভাগ্য পরীক্ষায় নামা ১,৮৯৬ জনের মধ্যে ৫৭১ জনই কোটিপতি। তার মধ্যে আবার ১৮ জনের সম্পদের পরিমাণ ১০০ কোটি টাকার বেশি। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আগামী […]

২৯ ডিসেম্বর নয়, ভোটের ৯৬ ঘন্টা আগে মোতায়েন হচ্ছে সেনা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভোট প্রচার শুরু হতে না হতেই নখ-দাঁত বের করে প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের উপরে ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনী। প্রচারে বেরিয়ে আক্রান্ত হচ্ছেন একের পর এক নির্দল প্রার্থী। আর আওয়ামী ক্যাডারদের বল্গাহীন সন্ত্রাস চালানোর পথ প্রশস্ত করতে এবার সেনা মোতায়েন নিয়ে শুরু হয়েছে টালবাহানা। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল আগামী শুক্রবার ২৯ ডিসেম্বর দেশজুড়ে […]

আচরণবিধি ভঙ্গের দায়ে সাকিব আল হাসানকে সতর্ক করল কমিশন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকে সতর্ক করল নির্বাচন কমিশন। ভবিষ্যতে তাঁকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। যদিও কমিশনের সতর্ক করার বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী। বাইশ গজের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে্র ময়দানে অবতীর্ণ […]

‘রিগিংয়ের চেষ্টা হলে ভোট বন্ধ’, হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ৭ জানুয়ারি কার্যত আরও একটি প্রহসনের ভোট দেখতে চলেছে বাংলাদেশবাসী। বিএনপি-সহ দেশের সিংহভাগ বিরোধী দলই নির্বাচনে অংশ নিচ্ছে না। ভোটের ময়দানে রয়েছে শুধু শাসকদল আওয়ামী লীগ ও তাদের লেজুড় হিসাবে পরিচিত সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক দলের প্রার্থীরা। কিন্তু ভোট প্রচার শুরু হতেই নির্দল ও অন্যান্য প্রার্থীদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে শাসকদলের ক্যাডারদের […]

অশান্তির আশঙ্কায় বিজয় মিছিলের উপরে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি রুখতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোটের প্রচার শেষ হওয়ার পর থেকে ফল প্রকাশের পরে মিছিল ও শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনের সময়ে টানা তিন দিন বাইক চলাচলের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার কমিশনের নির্দেশে এমনই নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের জন নিরাপত্তা […]

অবাধ নির্বাচনের জন্য ২৯ ডিসেম্বর থেকে মোতায়েন হচ্ছে সেনা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শাসকদল আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর সন্ত্রাস ও ভোট লুঠ রুখতে দ্বাদশ সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অর্থা‍ৎ ভোটের ১০ দিন আগে থেকে ফলপ্রকাশের পরবর্তী তিনদিন সন্ত্রাস রুখতে জলপাই রঙের উর্দিধারীদের উপরেই […]

সংসদ নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে জরুরি বৈঠকে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা, তা নিয়ে আজ সোমবার সন্ধ্যায় সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। অবাধ ও নির্বিঘ্নে ভোটের জন্য ইতিমধ্যেই পুলিশের পাশাপাশি সেনা মোতায়েনের দাবি উঠেছে। নির্বাচন কমিশনের উপরেও চাপ বাড়ছে। এই পরিপ্রেক্ষিতে এদিনের বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আগামী ৭ […]

সুনামগঞ্জ ও ময়মনসিংহের জেলা প্রশাসকদের সরিয়ে দিল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: থানার ওসি এবং উপজেলা নির্বাহী আধিকারিকদের পরে এবার নির্বাচন কমিশনের কোপে সুনামগঞ্জ ও ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি)। শাসকদল আওয়ামী লীগের প্রিয়পাত্র হিসেবে পরিচিত ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমানকে পাঠানো হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগে। আর সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে বদলি করে ময়মনসিংহের জেলা প্রশাসক পদে পাঠানো হয়েছে। শনিবার […]

আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিবকে তলব নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রথমবার ভোট রাজনীতিতে পা দিয়েই বিপাকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে আগামিকাল শুক্রবার তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান তথা মাগুরা জেলা ও দায়রা  বিচারক সত্যব্রত শিকদার তাকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের হয়ে দ্বাদশ […]

ভারত-রাশিয়া-সহ ৩৪ দেশকে ভোট দেখার আমন্ত্রণ বাংলাদেশ নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বন্ধু ভারত, রাশিয়া-সহ ৩৪ দেশের প্রতিনিধিদের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখার আমন্ত্রণ জানাল বাংলাদেশ নির্বাচন কমিশন। ওই সব দেশের প্রতিনিধিদের বাংলাদেশে থাকা-খাওয়ার খরচও বহন করবে কমিশন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সরব মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, জার্মানিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর এক শত্রু দেশ পাকিস্তানকেও আমন্ত্রণ জানানো হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে […]

বাংলাদেশে সংসদ নির্বাচনে ভোটার পিছু ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘন্ট ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি সংসদের ৩০০ আসনে ভোট নেওয়া হবে। যদিও নির্বাচনী নির্ঘন্ট প্রত্যাখান করেছে বিএনপি-সহ দেশের অধিকাংশ বিরোধী দল। ফলে ফের একটা প্রহসনের ভোট হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কিন্তু বিরোধীদের ভোট প্রত্যাখানের সিদ্ধান্তকে পাত্তা না দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে […]

বাংলাদেশে ৭ জানুয়ারি সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সব জল্পনার অবসান ঘটিয়ে জাতীয সংসদ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদের ৩০০ আসনে ভোট নেওয়া হবে। আগামিকাল বৃহস্পতিবার থেকেই শুরু হবে মনোনয়ন পত্র জমা নেওয়ার কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। […]