Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে ফের নিম্নমুখী করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর হার

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৪৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য হলেও স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা (Coronavirus) সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ (Daily Case) আগের দিনের তুলনায় শুধু নিম্নমুখীই নয়, দুই হাজারের গণ্ডির নিচে নেমেছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৪৪ জন। দৈনিক সংক্রমণের (Daily Case)  নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাটিতে একদিনে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। পাশাপাশি সংক্রমণ হার (Positivity Rate) কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৪ শতাংশে। কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর (Daily Covid Deaths) হার। আগের দিনের মতোই গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সাত জন।

শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা সংক্রান্ত বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৪ শতাংশে। যার ফলে আরও এক হাজার ৮৪৪ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০ লাখ ৮৩ হাজার ৫৭২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন সাত জন। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসের বলি হলেন ২১ হাজার ৩১৪ জন।’

সুস্থতার হার অবশ্য স্বস্তি দিচ্ছে। ক্রমশই অ্যাকটিভ কেসের সংখ্যা কমছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৬৮ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ২০ লাখ ৩৬ হাজার ৮৬২ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে ৯৭ দশমিক ৭৬ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৯৬ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি ৬০৬ জন।’

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00