Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আবারও রাজ্যের ঝুলিতে স্কচ আওয়ার্ড, জানুন এবার কীসের জন্য…

২০২৩ সালে এই দফতর পেল ‘সিলভার স্কচ অ্যাওয়ার্ড’।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন ক্ষেত্রে এর আগে স্কচ অ্যাওয়ার্ড এসেছিল রাজ্যের ঝুলিতে। আবারও স্কচ অ্যাওয়ার্ডের (SKOCH AWARD) জন্য উঠে এল বাংলার নাম। পরিবহণের জন্য এই স্বীকৃতি।

ই-টিকিট সিস্টেম, জল পরিবহণ, ও নয়া ভাবনা নিয়ে সরকারি বাস ডিপোগুলিকে কাজে লাগানোর জন্য স্কচ অ্যাওয়ার্ড পেল রাজ্যের পরিবহণ দফতর। জানা গিয়েছে, ২০২৩ সালে এই দফতর পেল ‘সিলভার স্কচ অ্যাওয়ার্ড’। পুরস্কারে উল্লেখ রয়েছে ১৫০ বছরে পদার্পণ করা পরিবেশবান্ধব ট্রামের কথাও। বলা হয়েছে, নতুন প্রজন্মের কাছে ট্রামকে জনপ্রিয় করার জন্য রাজ্যের প্রচেষ্টার কথা।

উল্লেখ্য, গত ২০২২ সালে শিল্প, শিক্ষা, বন ও পরিবেশ, পরিবহবণ দফতর পেয়েছিল স্কচ অ্যাওয়ার্ড। ফের ২০২৩ সালে পরিবহণ দফতরের ঝুলিতে ‘রৌপ্য’। এই খবর পাওয়া মাত্র দফতরের সকল আধিকারিক ও কর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00