Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পার্থের অনুপস্থিতিতে বেহালার পশ্চিমের ভোটের দায়িত্ব অঞ্জন দাসকে দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে  প্রায় দু বছর ধরে জেলবন্দি রয়েছেন  বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ  চট্টোপাধ্যায়। সামনেই লোকসভা ভোট, তাই প্রশ্ন উঠেছিল  কে  ভোট পরিচালনা করবে? এই আবহে পার্থ অনুপস্থিতিতে বিধানসভা কেন্দ্রের ভোট পরিচালনার দায়িত্ব তৃণমূলের আদি নেতা অঞ্জন দাসকে দিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের তরফে জানান হয়েছে, অঞ্জনকে দায়িত্ব বুঝে নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। কারণ, অঞ্জন হলেন বেহালার ভুমিপুত্র। শুধু তাই নয় তিনি  ২০০০ সাল থেকে তৃণমূল কলকাতা পুরসভা দখল করলে বোরো ১৪-র চেয়ারম্যান হয়েছিলেন। ২০০১ সাল থেকে পার্থ  চট্টোপাধ্যায়  যে পাঁচ বার বেহালা পশ্চিমে  তৃণমূলের প্রার্থী হয়েছেন, তত বার তাঁর মুখ্য নির্বাচনী এজেন্ট হয়েছিলেন অঞ্জন। পাশাপাশি অঞ্জনের স্ত্রী সংহিতা দাস ১২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এখান থেকেই স্পষ্ট যে বেহালা পশ্চিম অঞ্জন খুব ভালো করেই চেনেন। তবে ভোটের দায়িত্ব পর অঞ্জন সাফ জানিয়েছেন, ‘দল আমাকে কী দায়িত্ব দিয়েছে, সেটা দলের অভ্যন্তরীণ বিষয়। আমি এ বিষয়ে আমি কোন মন্তব্য করব না।‘

উল্লেখ্য, ২০২২ সালে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন পার্থ  চট্টোপাধ্যায়  । সেই সময় থেকে কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে বেহালা পশ্চিম। শুধু তাই নয় ২০০১ সালের পর এই প্রথম বাংলার কোনও ভোট হচ্ছে, যেখানে পার্থের সক্রিয় অংশগ্রহণ নেই।  এই আবহে পার্থ অনুপস্থিতিতে ভোট পরিচালনার দায়িত্ব অঞ্জন দাসকে দিলেন তৃণমূল সুপ্রিম।

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

0:00