Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বরযাত্রীর বাসের চাকা ফেটে দুর্ঘটনা! আহত ১৫

রবি দুপুরে দুর্ঘটনার সাক্ষী থাকল ধর্মতলার পথচলতি মানুষ। জানা গিয়েছে, রবিবার দুপুরে পার্কসার্কাস-বাঁকড়া রুটের একটি বাস ডোরিনা ক্রসিং দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি দুপুরে দুর্ঘটনার সাক্ষী থাকল ধর্মতলার পথচলতি মানুষ। জানা গিয়েছে, রবিবার দুপুরে পার্কসার্কাস-বাঁকড়া রুটের একটি বাস ডোরিনা ক্রসিং দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। সূত্রের খবর, ওই বাসের চাকা ফেটে পাল্টি খেয়ে যায়। দুর্ঘটনা গ্রস্ত বাসটি ভেঙে চুরমার হয়ে যায়। সূত্রের খবর, ওই বাসে ২৯ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাঁকড়া যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।

পার্কসার্কাস থেকে বাঁকড়া যাওয়ার পথেই আচমকাই টায়ার ফেটে উল্টে যায় বাসটি। যথেষ্ট গতি ছিল মিনিবাসটির। এই দুর্ঘটনায় ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে আহত যাত্রীদের ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। বাকিদের চোট গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। বরযাত্রীর অনুষ্ঠানে যাচ্ছিল মিনিবাসটি। তখনই এমন দুর্ঘটনা ঘটে। স্থানীয় হকার ও পুলিশদের তরফে তৎপরতায় আহতদের উদ্ধার করা হয়েছে। বাস উল্টে যাওয়ায় কিছুক্ষণ বন্ধ অবরুদ্ধ হয় ডোরিনা ক্রসিং। ক্রেনের সহায়তায় তোলা হয় বাসটিকে।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00