Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা পুলিশের ‘সুকন্যা’ ও ‘প্রণাম’ পাচ্ছে SKOCH Award

মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশ চালু করা বয়স্কদের জন্য ‘প্রণাম’ এবং মেয়েদের জন্য ‘সুকন্যা’ প্রকল্প দুটি পাচ্ছে SKOCH Award।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দেখানো পথে হেঁটেই এল সাফল্য। কলকাতা পুলিশকে(Kolkata Police) আরও বেশি দায়িত্ববান ও জনতাবান্ধব করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন শহরের একা থাকা বয়স্ক মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কোনও প্রকল্প চালু করতে। সেই সঙ্গে নারী শক্তির উত্থান ও তাঁদের নিরাপত্তাকে জোরদার করে তুলতে অপর একটি প্রকল্প চালু করতে। সেই লক্ষ্যেই কলকাতা পুলিশ চালু করে বয়স্কদের জন্য ‘প্রণাম’(Pranam) এবং মেয়েদের জন্য ‘সুকন্যা’(Sukanya) প্রকল্প দুটি। এবার সেই দুই প্রকল্পই পেয়ে গেল SKOCH Award। আগামী ১০ ফেব্রুয়ারি দিল্লির Constitution Club of India-তে একটি অনুষ্ঠানের মাধ্যমে সেই পুরষ্কার তুলে দেওয়া হবে। এই মর্মে স্কচ গ্রুপের তরফে রাজ্য পুলিশের এসিপি শুভঙ্কর সিনহা রায়কে চিঠি দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের ‘সুকন্যা’ প্রকল্পের মাধ্যমে স্কুল-কলেজের ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। ২০১৪ সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত প্রায় ১০ হাজার ছাত্রীকে মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অন্যদিকে শহরের বুকে একা থাকা বয়স্ক মানুষদের জন্য চালু করা ‘প্রণাম’ প্রকল্পের মাধ্যমে খাস কলকাতার বুকে প্রায় ২৪ হাজার বয়স্ক মানুষদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলে কলকাতা পুলিশ। এতে তাঁরা যেমন নিরাপদ বোধ করেন তেমনি আপদে বিপদে কলকাতা পুলিশও দ্রুত তাঁদের পাশে গিয়ে দাঁড়াতে পারে। এবার এই দুই প্রকল্পই পেয়ে গেল SKOCH Award যা কলকাতা পুলিশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে তুলেছে। মুখ্যমন্ত্রী দেখানো পথে হেঁটে কলকাতা পুলিশ যে ভুল কিছু করেনি সেটা আবারও নতুন করে প্রমাণিত হল।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00