Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নতুন বছরে শহরে ফিরছে মাইক্রো কনটেনমেন্ট জোন, ঘোষণা ফিরহাদের

মাত্র চারদিনের মধ্যেই শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। তিলোত্তমায় দ্রুত ছড়াচ্ছে কোভিড।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র চারদিনের মধ্যেই শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। তিলোত্তমায় দ্রুত ছড়াচ্ছে কোভিড। এই সংক্রমণ রুখতে ফের শহরে কনটেনমেন্ট জোন ফেরানোর সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। বর্ষশেষে কলকাতা পুরসভায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, ‘দ্রুত শুরু হচ্ছে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরির কাজ। যে সব অঞ্চলে অন্তত ৫ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে, সেই জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হবে।’ মোট ১৭ টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। আগামী মঙ্গলবারের পর সেই জায়গা গুলিকে সিল করে দেওয়া হবে।

ফিরহাদ হাকিম শুক্রবার এও জানিয়েছেন, ‘উপসর্গহীন রোগীর সংখ্যা বেশি কলকাতায়। কয়েকদিনে শহরে সংক্রমন বেড়েছে। আইসোলেশন হোম গুলি ফের খোলা হচ্ছে শহরে। ৮০ শতাংশ করোনা রোগীই উপসর্গ হীন। ১৭ শতাংশ উপসর্গ রয়েছে। ৩ শতাংশ হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন পাঁচদিনে করোনা নেগেটিভ হয়ে যাচ্ছে। বস্তি নয় বহুতলেই বেশি সংক্রমণের পরিমাণ দেখা দিচ্ছে। তাই আবাসন গুলিকে বারবার স্যানিটাইজেশনের কাজ করবে পুরসভা।’ এ দিন কলকাতা পুরনিগমে বৈঠকে বসেন, মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ দেবাশিস কুমার। বৈঠকে ছিলেন স্বাস্থ্য দফতর ও কলকাতা পুলিশের আধিকারিকরাও।

গঙ্গাসাগর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন কলকাতায় নতুন বছরেই ফেরাতে হবে কনটেনমেন্ট জোন। সেই নির্দেশেই পালনে একগুচ্ছ সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00