Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বিনা দোষে মানুষের ক্ষতি’, মানবিক হোন, মেট্রোকে বার্তা মেয়রের

ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের কাজের জন্য দুর্গা পিতুরি লেনে নতুন করে বিপর্যায়ের জন্য এদিন ফিরহাদ কাঠগড়ায় তোলেন ইস্ট ওয়েস্ট মেটড়ো রেল কর্তৃপক্ষকে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: বউবাজারে(Bowbazaar) ইস্ট ওয়েস্ট মেট্রো(East West Metro) রেলের কাজের জন্য দুর্গা পিতুরি লেনে(Durga Pituri Lane) নতুন করে আবারও যে বিপর্যয় নেমে এসেছে তার জন্য রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) কাঠগড়ায় তুললেন মেট্রো কর্তৃপক্ষকেই। সেই সঙ্গে কাঠগড়ায় তুলেছেন এই নির্মাণের সঙ্গে জড়িত বেসরকারি সংস্থা কেএমআরসিএল-কেও। শুক্রবার এক বৈঠক বসেছিল মেয়রের সঙ্গে মেট্রো আধিকারিক ও কেএমআরসিএল-এর আধিকারিকদের মধ্যে। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে-ও। বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গা পিতুরি লেনের ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতিনিধি ও সেখানে থাকা স্বর্ণশিল্পের ব্যবসায়ী থেকে কারিগরদের প্রতিনিধিরাও। সেই বৈঠক শেষেই সাংবাদিক বৈঠকের মুখোমুখি হন মেয়র। সেখানেই তিনি গোটা ঘটনার জন্য কাঠগড়ায় তোলেন ইস্ট ওয়েস্ট মেটড়ো রেল কর্তৃপক্ষ এবং সেই কাজের সঙ্গে জড়িত বেসরকারি সংস্থা কেএমআরসিএল-কে। 

মেয়র এদিন জানিয়েছেন, ‘বৈঠকে আমি জানতে চেয়েছিলাম এক বার বিপর্যয়ের পরেও কী ভাবে আবারও দুর্ঘটনা হয়? সাবধানতা অবলম্বন করা হয়নি কি? ২০১৯-এ প্রথম বার বাড়িতে ফাটল ধরার পর কিছুদিনের মধ্যেই মেট্রোর তরফে বলা হয়েছিল, সমস্যা সমাধান হয়ে গিয়েছে। তাহলে দ্বিতীয় বার সেই সমস্যা হল কেন? এ বার মেরামতির পরও যে আগামী দিনে সেই সমস্যা ফের মাথাচাড়া দেবে না, তার নিশ্চয়তা আছে কি? সব থেকে বড় প্রশ্ন নয়না বৈঠকে বলেছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সঙ্গে দুর্ব্যবহার করছেন মেট্রোর আধিকারিকেরা। আমি জানিয়েছি, এরা কেউ নিজে থেকে এই অবস্থায় এসে দাঁড়াননি। মেট্রোর কাজের জন্য এই অবস্থা হয়েছে। বিনা দোষে মানুষের ক্ষতি হয়েছে। মেট্রোকেই সহানুভূতি নিয়ে তা দেখতে হবে। মানবিক হোন। তিন বছর আগে যে সব বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছিল এখনও সেই সব বাড়ি সারাইয়ের কাজ শুরুই করেনি মেট্রো কর্তৃপক্ষ। দ্রুত তা শুরু করার কথা বলেছি ওদের।’

পাশাপাশি তিনি জানান, ‘এখনও বেশ কিছু মানুষ বৌবাজারে জোর করে থেকে গিয়েছেন। বৌবাজারের আরও ৮-৯টি বাড়ি থাকার উপযুক্ত নয়। ওখানকার মাটি পরীক্ষা করানো হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা হয়েছে। ওরা কাজ শুরুও করে দিয়েছেন। কী রিপোর্ট আসে দেখছি। বৈঠকে মেট্রোর আধিকারিকেরা জানিয়েছেন, ওরা দুটো বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে। দ্বিতীয় কমিটির বিশেষজ্ঞদের ওপর বাড়তি দায়িত্ব থাকবে। তাঁরা খতিয়ে দেখবেন দুর্গা পিতুরি লেনের ক্ষতিগ্রস্ত বাড়ি গুলি ভাঙতে হবে নাকি মেরামত করে নিলেই চলবে। আর সোমবার থেকে বিশ্বরূপের অফিসে ওখানকার স্বর্ণশিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী আর কারিগরদের জন্য একতা হেল্প ডেস্ক খোলা হবে। তাঁরাই দেখবে অস্থায়ী ভাবে কাকে কোথায় কারখানা খোলানোর মতো জায়গা করে দেওয়া যায়।’

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হিমন্তের

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

ক্যানসার প্রতিরোধের চিকিৎসার পথে নতুন দিগন্ত খুলে দিতে পারে  কৃত্রিম বুদ্ধিমত্তা

টানা ৭৭ দিন নিশ্চিন্ত! Airtel আনল দীর্ঘমেয়াদী নতুন প্ল্যান, সাথে আনলিমিটেড কলিং

অক্ষয় তৃতীয়ায় পঞ্চ মহাপুরুষ রাজযোগ, ভাগ্যের চাকা ঘুরবে ৬ রাশির জাতকদের

0:00