Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে করোনায় একদিনে সংক্রমিত ৩,৪৫১, কলকাতায় আক্রান্ত ১, ৯৫৪ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষ বিদায়ের দিনে রাজ্যে আরও বেলাগাম তাণ্ডব চালাল প্রাণঘাতী করোনাভাইরাস। একদিনে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ৭০ শতাংশের মতো। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও তিন হাজার ৪৫১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা পাঁচদিন ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ। নতুন করে আক্রান্তের অর্ধেকেরও বেশি কলকাতার বাসিন্দা। বড়দিন থেকে উ‍ৎসবের জোয়ারে ভেসে চলা কল্লোলিনী তিলোত্তমায় একদিনে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৫৪ জন। তবে দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও দু’দিন বাদে দৈনিক মৃত্যু অনেকটা কমেছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন সাত জন। সবচেয়ে উদ্বেগের হল, সংক্রমণের হার আট দশমিক ৪৬ শতাংশের গণ্ডি ছাড়িয়েছে। আর অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে এক হাজার ৯৩৪টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।

গত বুধবার থেকেই রাজ্যে বেনজির তাণ্ডব চালিয়ে যাচ্ছে করোনাভাইরাস। ১৭৭ দিন বাদে ওইদিন দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। ২৪ ঘন্টা বাদে বৃহস্পতিবার ১৯১ দিন বাদে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজারের গণ্ডি টপকে গিয়েছিল। ওই তথ্যেই অশনিসঙ্কেত দেখেছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কাকে সত্যি করে গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ তিন হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

বর্ষবিদায়ের সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যের ১৫৫টি ল্যাবরেটরিতে ৪০ হাজার ৮১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৬ শতাংশ। নতুন করে ৩ হাজার ৪৫১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৩৮ হাজার ৪৮৫ জনে। প্রাণঘাতী ভাইরাস কেড়েছে সাতজনের প্রাণ। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসের বলি হলেন ১৯ হাজার ৭৬৪ জন।’

কলকাতা মহানগরীতে দ্রুতই পরিস্থিতির অবনতি ঘটছে। একদিনে কল্লোলিনী তিলোত্তমায় আক্রান্তের সংখ্যা দু’হাজারের গণ্ডির কাছাকাছি পৌঁছেছে। নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ৯৫৪ জন। প্রাণ হারিয়েছেন চার জন। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনাতেও সংক্রমণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৬ জন। আর প্রাণ হারিয়েছেন দুজন। হাওড়ায় ২৯৮ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১২৬ জন ও হুগলিতে ১১৮ জন আক্রান্ত হয়েছেন।

দৈনিক সংক্রমণ যেমন লাগামছাড়া হয়ে উঠেছে, তেমনই অ্যাকটিভ কেসের সংখ্যাও হু-হু করে বাড়ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫১০ জন। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে এক হাজার ৯৩৪টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭১০ জন।’

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00