Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজয়গড়ে হাড়হিম ঘটনা, পার্কিং নিয়ে বচসার জেরে ক্যাব চালককে পিটিয়ে খুন

বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালককে বেধড়ক মারধর। টানা ৩ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার মৃত্যু হয়েছে ক্যাব চালকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালককে বেধড়ক মারধর। টানা ৩ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার মৃত্যু হয়েছে ক্যাব চালকের। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে বিজয়গড় এলাকায়। মৃত ক্যাব চালকের নাম জয়ন্ত সেন। অভিযোগ, ঘটনার দিন রাতে এক স্কুটার চালকের সঙ্গে মৃত ক্যাব চালকের গাড়ি পার্কিং নিয়ে ব্যাপক বচসা বাধে। এরপরেই একদল যুবক ক্যাব চালক জয়ন্তর উপর চড়াও হন। তাঁকে বেধড়ক মারধর করেন। এরপর গুরুতর জখম অবস্থায় ক্যাব চালককে কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় জয়ন্তর ভাই প্রশান্ত সেন যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। এই মূহুর্তে মামলাটি তদন্তাধীন। সূত্রের খবর, ৪ তারিখ রাত সাড়ে ১০ টা নাগাদ গাড়ি নিয়ে জয়ন্ত বাড়িতে ফেরেন। তিনি একটি ফ্ল্যাটের নীচতলায় থাকতেন। সেদিন বাড়ির সামনে তিনি তাঁর ক্যাব রাখতে গিয়ে সেখানে দাঁড় করানো একটি স্কুটিকে অজান্তেই ধাক্কা দেন। যার ফলে স্কুটিটি পড়ে যায়। তা নিয়েই একদল যুবকের সঙ্গে ব্যাপক বচসা বাধে জয়ন্তর। তারা আরও দলবল নিয়ে ক্যাব চালকের বাড়িতে চড়াও হন। জয়ন্ত স্কুটির ক্ষতির জন্যে ক্ষতিপূরণ দিতেও রাজি হয়েছিলেন। কিন্ত তারপরেও যুবকের দল কোনও কথা না শুনে জয়ন্তকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন।

চিৎকার চেঁচামেচি শুনে জয়ন্তর স্ত্রী, বাবা-মা, ভাই এবং এলাকার লোকজন বেরিয়ে এলে যুবকরা পালিয়ে যায়। তড়িঘড়ি জয়ন্তকে গুরুতর আহত অবস্থায় বিজয়গড় হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবার। এরপর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে যাদবপুর কেপিসি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। অবশেষে টানা ৩ দিনের লড়াইয়ের পর শুক্রবার ভোরে মৃত্যু হয় ক্যাব চালকের।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00