Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুইসাইড নোটে নাম, কসবাকাণ্ডে পুলিশের জালে পাকড়াও আরও এক ‘দালাল’

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবাকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ।ধৃতের নাম সোমশুভ্র মণ্ডল। ধৃতের নাম পাওয়া গিয়েছিল সুইসাইড নোটে। এরপরই সন্দেহ হয় পুলিশের। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অটোচালক সোমনাথ রায়কে ঋণ পাইয়ে দিতে সাহায্য করেছিলেন তিনি। তবে এমনি এমনি নয়। ঝোপ বুঝে কোপ মেরেছিলেন সোমশুভ্র মণ্ডল। ঋণ পাইয়ে দেওয়ার পর মোটা অঙ্কের কমিশন নিয়েছিলেন অটোচালক সোমনাথের কাছ থেকে। তাঁকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১২টার পর সোমশুভ্রকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা। শনিবার তাঁকে আলিপুরের আদালতে হাজির করানো হবে। জানা গিয়েছে অটোচালক সোমনাথের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সোমশুভ্রের।সোমনাথকে ঋণ নিতে সাহায্য করেছিলেন তিনি।সোমনাথ মোট ১০ লক্ষ টাকার ঋণ নিয়েছিল।এর জন্য সোমশুভ্র মোটা কমিশন নিয়েছিল।কিছু দিন আগে সোমনাথ ও তাঁর স্ত্রী সুজাতা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।তাঁদের তিন বছরের সন্তান রুদ্রনীলের মৃতদেহ বাবার দেহের সঙ্গে কাপড় দিয়ে বাঁধা ছিল। সেখান থেকেই উদ্ধার হয়েছিল সুইসাইড নোট। তাতে লেখা ছিল সোমশুভ্রের নামও।

পুলিশে তদন্তে উঠে আসে সোমশুভ্রের নাম। একটি ব্যাঙ্ক থেকে পাঁচ লক্ষ টাকা, একটি সংস্থা থেকে ১ লক্ষ ৬২ হাজার টাকা, মোবাইলের একটি অ্যাপের মাধ্যমে দু’লক্ষ টাকা এবং আরও একটি সংস্থার কাছ থেকে দু’লক্ষ টাকা ঋণ পাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিলেন এই সোমশুভ্র।বিনিময়ে প্রতিটি ঋণ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থও নিয়েছিলেন তিনি। এর আগে মৃত সোমনাথের মামা-মামিকে গ্রেফতার করেছিলেন পুলিশ।তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল আত্মহত্যার প্ররোচনা জুগিয়েছিলেন তারা। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তারা। 

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00