Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মন্ডপেই জল ঢেলে কালী প্রতিমা বিসর্জন

পুজো প্যান্ডেলেই বিসর্জন দেওয়া হল ১৪ হাত কালী প্রতিমার। ডাউকিমারী মহাশক্তি মর্ডান স্পোর্টিং ক্লাবের এবছর ৩৬ তম শ্যামা পুজায় বিশেষ আকর্ষণ হিসেবে তৈরি করা হয়েছিল ১৪ হাত কালী প্রতিমা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো প্যান্ডেলেই বিসর্জন দেওয়া হল ১৪ হাত কালী প্রতিমার। ডাউকিমারী মহাশক্তি মর্ডান স্পোর্টিং ক্লাবের এবছর ৩৬ তম শ্যামা পুজায় বিশেষ আকর্ষণ হিসেবে তৈরি করা হয়েছিল ১৪ হাত কালী প্রতিমা। যা এবছর শারদীয় উৎসবে এলাকায় বেশ সাড়া ফেলেছিল। তবে মঙ্গলবার প্রতিমা বিসর্জনে এক ভিন্ন ছবি লক্ষ্য করা গিয়েছে মহাশক্তি মর্ডান স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেলে।

মটর পাম্প লাগিয়ে পুকুর থেকে জল দিয়ে পুজো প্যান্ডেলেই বিসর্জন দেওয়া হল ১৪ হাত কালী প্রতিমার। সাধারণত পুজো শেষে প্রতিমা বিসর্জনে পার্শ্ববর্তী কোনও নদীকেই বেছে নেন পুজো উদ্যোক্তারা। কিন্তু মহাশক্তি মর্ডান স্পোর্টিং ক্লাবের ১৪ হাত উচ্চতার প্রতিমা বিসর্জনে সেই প্রক্রিয়া গ্রহণ করা সম্ভব হয়নি। তাই পুজো প্যান্ডেলেই প্রতিমার গায়ে জল ঢেলে বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত নেন কার্যকর্তারা। এদিন পার্শ্ববর্তী একটি পুকুর থেকে জলের মটর পাম্প দিয়ে প্রতিমার গায়ে জল ঢেলে বিসর্জনী অনুষ্ঠানে মেতে উঠেন ক্লাব সদস্যরা।
অন্যদিকে এদিনের ১৪ হাত কালী প্রতিমার বিসর্জন দেখতে উপস্থিত হয় স্থানীয় বহু মানুষ। দাঁড়িয়ে পরেন অনেক পথচলতি মানুষও।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00