Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গঙ্গাসাগর মেলায় খাবারের গুণগত মান পরীক্ষা করবে ‘ফুড সেফটি অন হুইলস’

গঙ্গাসাগর মেলায় (GangasagarMela 2023) খাবারের যে স্টলগুলি বসবে সেগুলির খাবারের গুণগত মান পরীক্ষা করবে ‘ফুড সেফটি অন হুইলস’ গাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা (GangasagarMela 2023)। তার আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য স্বাস্থ্য দফতরের খাদ্য নিরাপত্তা শাখার তরফে। মেলায় যে খাবারের স্টলগুলি বসবে সেগুলির খাবারের গুণগত মান পরীক্ষা করবে খাদ্য নিরাপত্তা শাখার ‘ফুড সেফটি অন হুইলস’ (Food Safety On Wheels) গাড়ি। মেলার দর্শনার্থী ও পূণ্যার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

করোনা পরিস্থিতি কাটিয়ে আগামী বছর ৯ই জানুয়ারি (January) থেকে গঙ্গাসাগর মেলা (GangasagarMela 2023) শুরু হতে চলেছে। চলবে ২৩শে জানুয়ারি পর্যন্ত। কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। দেশের বিভিন্ন রাজ্য থেকে দর্শণার্থী ও পূণ্যার্থীরা আসেন এই মেলায়। সফলভাবে মেলা সম্পন্ন করতে এবং দর্শনার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেয় রাজ্য সরকার। ইতিমধ্যে মেলা চত্বরে পাঁচটি অস্থায়ী হাসপাতাল নির্মানের কাজ চলছে জোর কদমে। প্রতি বছর মেলায় নানান রকমের খাবারের স্টল বসে। আগামী মেলায়ও তার ব্যতিক্রম হবে না। এবার পূণ্যার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সেই খাবারের গুণমান যাচাই করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। কীভাবে খাবার তৈরি করা হচ্ছে, যথাযথভাবে সেগুলি পরিস্কার পরিচ্ছন্নতার সঙ্গে বানানো হচ্ছে কি না, খাবারে কোনও ভেজাল জিনিসপত্র মেশানো হচ্ছে কি না, এই সমস্ত বিষয়টি খতিয়ে দেখবে ‘ফুড সেফটি অন হুইলস’ গাড়ি।

আগামী মেলায় ভিড়ের কথা মাথায় রেখে ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করার তোড়জোড় চলছে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে আগামী ২১ ডিসেম্বর বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে পারেন। সেই বৈঠকে মেলার প্রস্তুতি নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মেলা শুরুর আগে চলতি ডিসেম্বর মাসে অথবা আগামী জানুয়ারি মাসের প্রথম দিকে মুখ্যমন্ত্রী নিজে সাগরে প্রস্তুতি খতিয়ে দেখতে যেতে পারেন বলে নবান্ন সূত্রের খবর।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00