Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাকরি না পেলে ফের জঙ্গি শিবিরে নাম লেখাবে কেএলও-এর প্রাক্তনীরা

এক মাসের মধ্যে নিয়োগ পত্র না দিলে ফের জঙ্গি শিবিরে ফিরে যাওয়ার হুমকি দিলেন প্রাক্তন কেএলও এবং লিঙ্ক ম্যানেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মাসের মধ্যে নিয়োগ পত্র না দিলে ফের জঙ্গি শিবিরে ফিরে যাওয়ার হুমকি দিলেন প্রাক্তন কেএলও এবং লিঙ্ক ম্যানেরা। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমাজের মূল স্রোতে ফিরে হোম গার্ড পোস্টে আবেদন করেছিলেন প্রায় আট শতাধিক এক্স কেএলও এবং লিঙ্ক ম্যানেরা।অভিযোগ এদের মধ্যে শ’চারেকের চাকরি হয়ে গিয়েছে। কিন্তু কাগজপত্র বা অন্যান্য কিছু সমস্যার জন্য চার শতাধিকের এখনও চাকরি হয়নি। এই নিয়ে তারা বেশ কয়েকবার পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলেও এখনও তাদের চাকরি হয় নি।

তাই অবিলম্বে চাকরির দাবি নিয়ে মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি পুলিশ সুপারের দফতরের স্মারকলিপি দিতে আসেন জলপাইগুড়ি জেলার প্রাক্তন কেএলও এবং লিঙ্ক ম্যানেরা। এদিন তাদের সঙ্গে পুলিশ সুপারের দেখা না হওয়ায় তারা স্মারকলিপি জমা দেন ডিআইবি ডিএসপি সাইমন তামাং এর দফতরে। এদিন স্মারকলিপি তুলে দেওয়ার পাশাপাশি তারা পুলিশ আধিকারিকের সঙ্গে বেশ কিছুক্ষণ তাদের চাকরি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন বলে জানা গিয়েছে। এদিন স্মারকলিপি দেওয়ার পর তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দেন দীর্ঘদিন তারা টালবাহানার শিকার হয়েছেন। এবার এক মাসের মধ্যে তাদের চাকরি দেওয়া না হলে পুনরায় জঙ্গি শিবিরে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ঘটনায় জ্যোৎস্না রায়, বিধুভূষন রায় নামে প্রাক্তন কেএলও জঙ্গিরা বলেন আমাদের ৪০০ জনের মতো লোকের চাকরি হয়েছে। কিন্তু এখনও ৪৪২ জনের বেশি চাকরি বাকি আছে। আমরা ভোটের আগের থেকে ঘুরছি। আমরা আজ স্মারকলিপি দিয়ে সাফ জানিয়ে গেলাম যদি অবিলম্বে এক মাসের মধ্যে চাকরি না হয় তবে ফের আমরা জঙ্গি শিবিরে ফিরে যাব।ঘটনায় ডেপুটি পুলিশ সুপার সাইমন তামাং বলেন এদের কিছু লোকের চাকরি হয়েছে। কিছু লোকের কাগজপত্রে গন্ডোগোল রয়েছে। সেই সমস্যা মিটে গেলে চাকরি অবশ্যই হবে।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00