Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘরের মেঝেতে জল দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ কিশোর, চাঞ্চল্য ধূপগুড়িতে

মৃত কিশোরের পরিবার সুত্রে জানা যায়, সুদীপ মল্লিকপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন ঘরের মেঝেতে জল দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক কিশোরের। মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়িতে। মৃত ওই কিশোরের নাম সুদীপ মণ্ডল। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুর্শামারি এলাকায়।স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় সুদীপ মন্ডল নামের ওই কিশোর তাঁর নিজের বাড়িতেই ইলেকট্রনিক বোর্ড থেকে তার দিয়ে সংযোগ নিয়ে মোটর পাম্প চালিয়ে মেঝেতে জল দিতে গেলে এই বিপত্তি ঘটে। তারের সংযোগে কোনওভাবে হাত লেগে যাওয়ায় বিদুৎপৃষ্ঠ হয় ঐ কিশোর।তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

খবর পেয়ে হাসপাতালে এসে উপস্থিত হয় ধূপগুড়ি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সুত্রে জানানো হয়েছে।মৃত কিশোরের পরিবার সুত্রে জানা যায়, সুদীপ মল্লিকপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00