Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেনে নিন, ফাইনালে নামার আগে সতীর্থদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন উইলিয়ামসন

জেনে নিন, ফাইনালে নামার আগে সতীর্থদের উদ্দেশ্যে উইলিয়ামসনের বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: এর আগে দু’বার বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল নিউজিল্যান্ড। কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিবারই রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কিউয়িদের। ২০১৫ সালে অস্ট্রেলিয়া এবং ২০১৯ সালে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল ব্ল্যাকক্যাপসদের। মাঝে কেটে গিয়েছে একটা অভিশপ্ত বছর। যেই সময় করোনা নামক মারণ ভাইরাস সমস্ত কিছুকে গ্রাস করেছিল। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠে ফের স্বমহিমায় ফিরেছে বিশ্ব। আমিরশাহির মাটিতে চলছে টি-২০ বিশ্বকাপ। যেখানে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

ফলে ২০১৫ সালের পর ফের একবার কোনও বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ওশিয়ানিয়া মহাদেশের এই দুই দল। তবে ফরম্যাটটা টি-২০। ম্যাচ জিতে ২০১৫-র হারের প্রতিশোধ তুলতে বদ্ধপরিকর কিউয়িরা। তবে ফাইনালের জন্য আলাদা করে চাপ নিতে চাইছেন ব্ল্যাকক্যাপসদের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাই এই হাইভোল্টেজ ম্যাচকে আর পাঁচটা ম্যাচের মতোই দেখছেন তিনি।

একক দক্ষতা নয়, দলগত পারফরম্যান্সই নিউজিল্যান্ড দলের শক্তির প্রধান উৎস বলে মনে করেন কিউয়ি অধিনায়ক। তিনি বলেন, ‘প্রতিপক্ষ দল অস্ট্রেলিয়াতে বহু ম্যাচ উইনার রয়েছে। এটাই ওদের দলের প্রধান শক্তি। কিন্তু আমরা একটা দল হিসেবে খেলি। টিম গেমটাই আমাদের সব। তাই আমি দলের সবাইকে বলেছি নিজেদের খেলার দিকে ফোকাস করতে। আর ফাইনাল ম্যাচটাকে উপভোগ করতে’।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00