Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওয়াংখেড়ে টেস্টে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল সরকার

মুম্বইয়ের স্টেডিয়ামে বসে খেলা দেখার ক্ষেত্রে আর কোনও আরও কোনওরকম বাধা রইল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, মুম্বইয়ের স্টেডিয়ামে বসে খেলা দেখার ক্ষেত্রে আর কোনও আরও কোনওরকম বাধা রইল না। স্টেডিয়ামগুলিতে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল মহারাষ্ট্র সরকার। আসন্ন ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ থেকেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে পুরোপুরি ১০০ শতাংশ লোক বসে খেলা দেখতে পারবেন। আগমী ৩ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

করোনা ভাইরাসের দাপটের পর এই প্রথম স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল কোনও রাজ্যের সরকার। এর আগে ভারত-ইংল্যান্ড সিরিজের দর্শক ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু কোভিডের বাড়বাড়ন্তের পর তা বন্ধ করে দেওয়া হয়।

অন্যান্য রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলি মাঠে ৭০ শতাংশ দর্শক প্রবেশের রায়ই বহাল রেখেছে। সেখানে সকলের বিপরীতে হেঁটেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।   

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00