Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্য নির্বাচকের পদ খোয়ালেন শাহিদ আফ্রিদি

তাঁকে সরিয়ে মুখ্য নির্বাচক পদে নিয়ে আসা হয়েছে প্রাক্তন ব্যাটার হারুন রশিদকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেটে ডামাডোল থামার নামগন্ধ নেই। মাস খানেক আগেই দেশের জাতীয় ক্রিকেট টিম বাছাইয়ের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তাঁকে সরিয়ে মুখ্য নির্বাচক পদে নিয়ে আসা হয়েছে প্রাক্তন ব্যাটার হারুন রশিদকে। সোমবার সাংবাদিকদের কাছে এই রদবদলের কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজিম শেঠি। নতুন মুখ্য নির্বাচকের নাম ঘোষণা করা হলেও বাকি নির্বাচকদের নাম জানানো হয়নি। পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, খুব শিগগিরই বাকি নির্বাচকদের নাম জানানো হবে।

দেশে রাজনৈতিক পালাবদলের পরেই গত ডিসেম্বর মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে হঠিয়ে দেওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ রামিজ রাজাকে। তাঁর জায়গায় নিয়ে আসা হয় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রিয় মোসাহেব হিসেবে পরিচিত নাজিম শেঠিকে। রামিজের অপসারণের কয়েকদিনের মধ্যেই মহম্মদ ওয়াসিমকে সরিয়ে প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদিকে মুখ্য নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়। আর এক প্রাক্তন ক্রিকেটার হারুন রশিদকে পিসিবির প্রশাসনিক ব্যবস্থাপনা কমিটির সদস্য করা হয়।

১৯৭৭ থেকে ১৯৮৩ পর্যন্ত দেশের হয়ে ২৩টি টেস্ট ও ১২টি একদিনের ম্যাচ খেলেছিলেন ৬৯ বছর বয়সী হারুন রশিদ। ২০১৫-১৬ সালেও মুখ্য নির্বাচকের দায়িত্ব সামলেছিলেন। এদিন ফের মুখ্য নির্বাচক হিসেবে তাঁকেই বেছে নেওয়া হয়েছে। পিসিবি চেয়ারম্যান নাজিম শেঠি জানিয়েছেন, ‘জাতীয় দলের প্রধান নির্বাচক হওয়ায় পিসিবির প্রশাসনিক ব্যবস্থাপনা কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়াবেন হারুন রশিদ। একমাত্র নির্বাচক হিসেবে আপাতত দায়িত্ব সামলাবেন। বাকি চার নির্বাচককে শিগগিরই নিয়োগ করা হবে।’

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00