Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মার্শ-ওয়ার্নার ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড, টি-২০-তে বিশ্বচ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া

ফের বিশ্ব ক্রিকেটের সিংহাসনের দখল নিল অস্ট্রেলিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিশ্ব ক্রিকেটের সিংহাসনের দখল নিল অস্ট্রেলিয়া। ওয়ান ডে বিশ্বকাপ পাঁচবার জেতার (সর্বাধিক) জেতার রেকর্ড থাকলেও, ক্রিকেটের নতুন সংস্করণ টি-২০-তে এতদিন একবারও বিশ্বজয় করার স্বাদ পায়নি স্যার ডন ব্যাডম্যানের দেশ। যা প্রতি মুহূর্তে অজিদের কাছে একটা লুকানো যন্ত্রণার মতো হয়েছিল। তবে রবিবার রাতের পর তাদের সেই যন্ত্রণা পুরোপুরি সেরে গেল বললেই চলে। মরুশহরে হওয়া মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দিল অ্যারন ফিঞ্চ অ্যান্ড কোম্পানি।

শনিবার সাংবাদিক সম্মেলনে এসেই অজিদের কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছিলেন যে, তাদের দল এই টি-২০ বিশ্বকাপটাই এখনও জিততে পারেনি। তাই এই সুযোগটি তারা কোনও মতেই হাতছাড়া করতে চান না। পাশাপাশি, দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চও জানিয়েছিলেন যে, টুর্নামেন্টের শুরুতে কেউ তাদের খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু তারা নিজেদের প্রতি আত্মবিশ্বাসী ছিলেন। তাই ফাইনালে পৌঁছতে পেরেছেন। আর মেগা ফাইনালে নিজেদের সেরাটাই দিতে চান। 

হ্যাঁ, অজি অধিনায়কের কথায় এক বিন্দুও ভুল ছিল না। ম্যাচে নিজেদের সেরাটাই দিলেন ওয়ার্নার, মার্শ, ম্যাক্সওয়েলরা। ফাইনাল ম্যাচে রীতিমতো দাউ-দাউ করে জ্বলে উঠল অজিদের ব্যাটিং লাইনআপ। আর তার উত্তাপেই রীতিমতো ঝলসে গেল কিউয়িদের বোলিং। ৩৮ বলে ৫৩ রানের দুরন্ত ইনিংস খেললেন ওপেনার ওয়ার্নার। তাঁকে যোগ্য সঙ্গ দেন মিচেল মার্শ। তিনি করেন অপরাজিত ৭৭ রান। ওয়ার্নার ফিরলে ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনিও ১৮ বলে ২৮ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন। ৭ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাট করে অধিনায়ক উইলিয়ামসনের ৮৫ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলেছিল নিউজিল্যান্ড। অজিদের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন হ্যাজেলউড। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন মিচেল মার্শ। 

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00