Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক ট্যাকেল, একজনকে লালকার্ড, একজন ভর্তি আইসিইউতে

খেলা হয়েছিল দক্ষিণ ফ্রান্সের ফ্রান্সিস-তুরকান স্টেডিয়ামে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফুটবলে প্রতিপক্ষকে রুখতে ট্যাকেল একমাত্র হাতিয়ার। সেই ট্যাকেলে খেলোয়াড় বাড়াবাড়ি করলে রেফারি প্রয়োজনে ফাউল ঘোষণা করেন। কোনও কোনও ক্ষেত্রে তাঁকে দেখাতে হয় হলুদ কার্ড। আর বাড়াবাড়ি করলে লালকার্ড, তার অর্থ মাঠের বাইরে। তবে মার্শেই-হেইরেশ ম্যাচে যা ঘটল, সেটা সাম্প্রতিক অতীতে কোনও ফুটবল ম্যাচে হয়েছে কি না, তা অবশ্য কেউ বলতে পারছে না।

ম্যাচ সবে গড়িয়েছে ১৫ মিনিট। খেলার ফলাফল গোল শূন্য। হেইরিসের মিডফিল্ডার মুসা এন দিয়াইয়েকে মারাত্মকভাবে ট্যাকেল করে বসেন মার্শেইয়ের ডিফেন্ডার এরিক বেইলি। আঘাত সহ্য করতে না পেরে মাঠেই লুটিয়ে পড়েন মুসা। মাঠেই বেশ কিছুক্ষণ ধরে তার চিকিৎসা চলে। প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হওয়ায মুসাকে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় আইসিসিইউ-তে। পরে হেইরেসের প্রেসিডেন্ট মৌরাদ বৌদজেল্লাল মুসার শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে বলেন, মুসার জন্য তৈরি করা হয়েছে চিকিৎসকদল। তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।আমরা দ্রুত তাঁর আরোগ্য কামনা করি।

মুসার সর্বশেষ শারীরিক অবস্থার ব্যাপারে দলের সহকারী কোচ জাকি নৌবির জানিয়েছেন, ক্ষতির চেয়ে বেশি ছিল ভয়। তবে বড় ধরনের কোনও বিপদ হয়নি। এই ট্যাকেলের জন্য লালকার্ড দেখেন ম্যান ইউ থেকে আসা বেইলি। যদিও একজন কম খেলোয়াড় নিয়ে ম্যাচ খেলেও ২-০ গোলে জিতেছে মার্শেই।

খেলা হয়েছিল দক্ষিণ ফ্রান্সের ফ্রান্সিস-তুরকান স্টেডিয়ামে

আরও পড়ুন অভদ্র আচরণের শাস্তি, আল নাসের ক্লাবের হয়ে রোনাল্ডোর মাঠে নামায় নিষেধাজ্ঞা

 

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00