Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশে ট্রেনের তেল চুরির অভিযোগে বরখাস্ত দুই চালক

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির অভিযোগ খোদ ট্রেনের দুই চালকের বিরুদ্ধে! এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সে দেশে। ইতিমধ্যে অভিযুক্ত দুই চালককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ সরকারের রেল মন্ত্রক। দুই চালককে বরখাস্ত করার পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে খুলনা-ঈশ্বরদী রেলরুটের ঈশ্বরদী পাতিবিল তিনকোণা পুকুর এলাকায় ৬৫৩২ নম্বর রেলওয়ে ইঞ্জিন থেকে তেল চুরি করে পাচার করা হচ্ছিল। সেই সময় পাচারকারীদের হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দারা। তাদের কাছ থেকে ৫০ লিটার তেল বাজেয়াপ্ত করেছে ঈশ্বরদী রেলওয়ে গোয়েন্দা নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় ইঞ্জিনের চালক ও সহকারী চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তেল পাচারের সময় যে দুজনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা তাদের নাম যথাক্রমে, আমিনুল ইসলাম (৩৫) ও আলিফ মিয়া (১৮)। পাবনার ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুর গ্রামের বাসিন্দা ধৃতরা। রবিবার ধৃতদের আদালতে পেশ করে জেল হেফাজতের জন্য আবেদন জানাবে পুলিশ। ঘটনার তদন্তে করতে ইতিমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির আহ্বায়ক করা হয়েছে পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা সাজিদুল ইসলামকে।

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

0:00