Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ে ভাঙার আগে নিজেকে আগে প্রস্তুত করুন, কী ভাবে জেনে নিন!

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালবাসা পাওয়া যেমন সহজ নয়, তেমনই ভালবাসার টিকিয়ে রাখাও মুশকিল। কিছু ক্ষেত্রে সম্পর্ক এতটাই তলানিতে ঠেকে যায়, তখন সম্পর্ক বাধ্য হয়েই ত্যাগ করতে হয়। মনে হয়, ভিন্ন থাকাই শ্রেয়। কিন্তু দীর্ঘ দিনের সম্পর্ক ভেঙে গেলে, মানসিক দিক থেকে মেনে নেওয়া সম্ভব হয়ে ওঠে না, নারী পুরুষ নির্বিশেষে। তবে আপনার দাম্পত্য জীবন সুখ না আসলে, বিবাহ বিচ্ছেদের আগে কিছুটা সময় নিন। হঠকারী সিদ্ধান্ত নয়, বিচ্ছেদের আগে, নিজের মানসিক প্রস্তুতি নিন।

১। অনেক সম্পর্কেই এমনও হয় যেখানে কেবল একজন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। তাহলে একেবারেই হঠকারি সিদ্ধান্ত না নিয়ে, আপনি আগে আপনার সঙ্গীকে বিচ্ছেদের কথা বলার আগে নিজের জন্য আলাদা বাড়ি খুঁজে রাখুন। পাশাপাশি সে ক্ষেত্রে আঞ্চলিক থানায় বিষয়টি আগে থেকেই জানিয়ে রাখুন। কারণ আপনি যখন সঙ্গীকে বিবাহ বিচ্ছেদের কথা জানাবেন, তখন উল্টো দিক থেকে বাধা আসতেই পারে। এছাড়া আপনার শারীরিক নিগ্রহও হতে পারে।

২। বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হলে শিশুদের মনে ব্যাপক প্রভাব পড়ে, সেই কারণে বিবাহ বিচ্ছেদের আগে শিশুর সঙ্গে বেশি করে সময় কাটান। আর আপনার কোনও সিদ্ধান্তের বোঝা যেন সন্তানের গায়ে আঁচ না ফেলে সেটাও অবশ্যই খেয়াল রাখুন।

৩। আপনার সব দায়িত্ব কি আপনার স্বামী বহন করেন? এমন সময় এটাও একটা বড় কারণ হয়ে যায়, সেই কারণেই সম্পর্ক জোর করে টিকিয়ে রাখতে হয়। তাই বিচ্ছেদের প্রস্তাব সঙ্গীকে জানানোর আগে অন্তত তিন মাসের জন্যে নিজের যা যা খরচ হতে পারে, তা জমিয়ে রাখুন।

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হিমন্তের

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

ক্যানসার প্রতিরোধের চিকিৎসার পথে নতুন দিগন্ত খুলে দিতে পারে  কৃত্রিম বুদ্ধিমত্তা

টানা ৭৭ দিন নিশ্চিন্ত! Airtel আনল দীর্ঘমেয়াদী নতুন প্ল্যান, সাথে আনলিমিটেড কলিং

0:00