Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেনে নিন ছটপুজোর মাহাত্ম্য ও গুরুত্ব

এই ব্রতে তিন দিনের কঠোর উপবাসের বিধান রয়েছে। যারা এই ব্রত করেন, তাদের পঞ্চমীর দিন নুন ছাড়া ভোজন গ্রহণ করতে হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: ছটা থেকে ছট, অর্থাৎ রশ্মির পুজো করা হয় ছটপুজোয়। এই রশ্মি হল সূর্যের রশ্মি সেই অর্থে এই পুজো হল সূর্যদেবের। সাধারণত সনাতন হিন্দুরা নিজেদের উন্নতি, সম্পদ ও প্রভাব বৃদ্ধির লক্ষ্যে ‘ছটপুজো’ করে থাকেন। কার্ত্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে অনুষ্ঠিত হয় ছটপুজো। এই পুজো হয় চারদিন ধরে। এই ছটপুজো নিয়ে নানান পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। তবে মনে করা হয় মহাভারতে কুন্তির দ্বারা সূর্যের আরাধনা এবং কর্ণের জন্ম থেকেই ছটপুজোর সূচনা।


আবার পুরাণে আরেকটি গল্পও প্রচলিত আছে। সেটি হল, প্রিয়ব্রত নামে এক রাজার দীর্ঘদিন সন্তান হচ্ছিল না। তিনি বহু পুজো-অর্চনা ও যজ্ঞ করেন। এরকমই এক যজ্ঞের পর তাঁর একটি মৃত পুত্র সন্তানের জন্ম হয়। বিষন্ন রাজা কান্নায় ভেঙে পড়েন। তখনই সেখানে এক দেবীর উদয় হয়, তিনি বলেন, আমি ষষ্ঠী দেবী, আমি বিশ্বের সমস্ত শিশুর রক্ষা করি। এরপরই তিনি ওই মৃত শিশুর শরীর স্পর্শ করেন এবং শিশুটি বেঁচে ওঠে। তারপর তিনি রাজা প্রয়ব্রতকে এক কঠোর ব্রত পালনের নির্দেশ দেন। সেটাই এই ছটপুজো।


এই ব্রতে তিন দিনের কঠোর উপবাসের বিধান রয়েছে। যারা এই ব্রত করেন, তাদের পঞ্চমীর দিন নুন ছাড়া ভোজন গ্রহণ করতে হয়। ষষ্ঠীতে নির্জলা থেকে ব্রত করতে হয়। ষষ্ঠীতে অস্তগামী সূর্যের এবং সপ্তমীর সকালে উদিত সূর্যকে অর্ঘ্য নিবেদন করতে হয়। কোনও নদী বা পুকুরে গিয়ে এই পুজো করতে হয়। তারপর জল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। এই সময় বাড়ি পরিষ্কার রাখতে হয়। এই পুজোর বিশেষ প্রসাদ ঠেকুয়া। স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনার জন্য ছটপুজোর গেরুয়া সিঁদুর পড়ুন। কথিত আছে ছটপুজোর উপবাস করা ব্যক্তিকে পাঁচটি ফল দান করলে সুফল পাওয়া যায়। এই পুজোর প্রচলন মূলত পূর্ব ভারতের বিহার-উত্তরপ্রদেশে। তবে বর্তমানে বাংলাতেও অবাঙালিরা ছটপুজো করে থাকেন।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00